বরাবর
মহাপরিচালক
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)
নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা
মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমি এ দেশের একজন নিধিরাম, কিন্তু অত্যন্ত নাম-সচেতন নাগরিক। বাল্যকালে কীর্তনে শুনিয়াছিলাম— ‘নামের গুণে চলে যাব গয়া-কাশী-বৃন্দাবন’। কীর্তনিয়া সত্য বলিলেও বর্তমানের প্রশাসনিক বাস্তবতায় বুঝিলাম, নামের গুণে বৃন্দাবন নয়, সোজা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গমন নিশ্চিত! সম্প্রতি পত্রিকায় দেখিলাম, নামের ও পিতার নামের আংশিক মিল থাকার অপরাধে এক নির্দোষ আলমাছকে আসল অপরাধীর বদলে টানা ১০...