ভারতের উত্তর প্রদেশে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন শিশুও। খাদ্যের বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।আজ শনিবার সকালে রাজ্যের রাবুপুরা থানায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুর খবর আসে। তারা নগলা শ্রী পদম গ্রামের বাসিন্দা।পরিবারের সদস্যদের ভাষ্য, সর্বশেষ গতকাল শুক্রবার রাতে তারা নুডলস খেয়েছিলেন।মৃত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), ছেলে লাড্ডু (১১), মেয়ে মিষ্টি (৭) এবং তিন বছর বয়সী ছেলে সাক্ষাৎ।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে...