বরাবর
মন্ত্রিপরিষদ বিভাগ
মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমরা টেসলা পাইলট সমাজ স্থানীয় সরকার বিভাগের ই-রিকশা নীতিমালা প্রণয়নের সংবাদে গভীরভাবে মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ হইয়াছি। আমরা কি আকাশপথের মানুষকে মাটির মানুষ বানাইবার ষড়যন্ত্রের শিকার হইতেছি?
জনাব, আমাদের বাহনের নাম টেসলা। আমরা চালক নই, পাইলট। আমাদের যাত্রীরা যাত্রী নহে— প্যাসেঞ্জার। আমাদের পথঘাট স্রেফ রাস্তা নহে, রানওয়ে। গলির মোড় আমাদের টার্নিং পয়েন্ট, বাঁক আমাদের নেভিগেশন, আর ব্রেক ফেল করা নিছক যান্ত্রিক ত্রুটি নহে— উড্ডয়নকালীন টার্বুলেন্স...