ইরানের সাম্প্রতিক হামলার জবাবে ‘বিপুল শক্তি’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আসন্ন ইহুদি ধর্মীয় উৎসবের সময় ইরান ইসরায়েলে হামলা চালালে তার দেশ এককভাবেই এর জবাব দিতে প্রস্তুত। এ জন্য ইসরায়েলের যুদ্ধবিমানও প্রস্তুত রয়েছে।বুধবার ইয়েদিওথ আহরোনোথ মিডিয়া গ্রুপ আয়োজিত এক সম্মেলনে কাটজ বলেন, বর্তমানে ইরান ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। তবে ইসরায়েলেও হামলার আশঙ্কা রয়েছে এবং সে জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।কাটজ বলেন, ‘...