দেড় যুগ ধরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জোর দেওয়া হলেও একটি গ্যাসকূপও খনন হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, অদূরদর্শী পরিকল্পনার কারণে জ্বালানি খাত পুরোপুরি আমদানিনির্ভর। এ কারণে দেশ জুড়ে তৈরি হয়েছে গ্যাস-বিদ্যুতের সংকট। এমতাবস্থায় জবাবদিহি নিশ্চিত করে সেবার মান উন্নয়ন এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তাপর্যায়ে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম বেসরকারি খাতে পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার।
গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দৈনিক...