আগামী ১২ নভেম্বর শুরু হয়ে সাত ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন- গত সপ্তাহে
নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নেওয়ার পর তাতে সরকারের ভিন্নমত স্পষ্ট হয়ে গিয়েছিল।
এই টানাপড়েনের মধ্যে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ
বললেন, নভেম্বরে এই নির্বাচন শুরু করা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না।
নির্বাচন ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই নির্বাচন কমিশনারই
গত ১৪ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেছিলেন, এবার ইউপি নির্বাচন হবে সাত ধাপে, ১২ নভেম্বর
হবে শুরু।
স্থ...