বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আ. লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। দেশপ্রেমিক জনগণই তাদের সকল ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দেবে।তিনি বলেন, দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেইদিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডে...