মাশহাদ থেকে শুরু হয়েছিল তার জীবনযাত্রা। সূর্যের নগরী, ইমাম রেজার পবিত্র রওজার ছায়ায় যে শিশুর শৈশব কেটেছিল, সময়ের দীর্ঘ পরিক্রমায় সেই মানুষটিই ফিরে এসেছেন একই পবিত্র প্রাঙ্গণের সান্নিধ্যে। মাঝখানের পথটি ছিল সংগ্রামের, জ্ঞানচর্চার, নেতৃত্বের, ত্যাগের এবং ইতিহাসের এক উত্তাল অধ্যায়ের সাক্ষী হয়ে ওঠার।আজ সেই দীর্ঘ যাত্রার একটি পূর্ণ বৃত্ত সম্পন্ন হয়েছে।চার কোটির বেশি মানুষের অশ্রু, দোয়া, মোনাজাত আর ভালোবাসার মধ্য দিয়ে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনি তার শেষ পার্থিব যাত্রা সম্পন্ন করেছেন। ইমাম র...