যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে হবে তা স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ‘কৌশলগত সুবিধা’ নিশ্চিত করার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাবে ইরান। তার এ বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে, নির্ণায়ক সামরিক সুবিধা অর্জনের আগে এই সংঘাত শেষ করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা দেখছে না তেহরান।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কখন যুদ্ধ থামানো হব...