বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় নওগাঁর আত্রাই উপজেলার হিঙ্গলকান্দি-ধর্মপুর সড়ক। কাঁচা এই সড়কে কাদা ও পানি জমে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, আত্রাইয়ে মোট ৩৫৮ দশমিক ৫৭ কিলোমিটার সড়কের মধ্যে ১৭৬ দশমিক ৯৬ কিলোমিটার পাকা। এ ছাড়া ৪১ দশমিক ৭৩ কিলোমিটার হেরিং বোন বন্ড, ৪ দশমিক ৯৯ কিলোমিটার কংক্রিট এবং ২ দশমিক ৪২ কি...