পুরনো পথেই হাঁটছেন ট্রাম্প। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি ও নাজেহাল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসেননি। অথচ মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিক্যান পার্টি হারার পর বুধবার ৪ নভেম্বর বলেছিলেন, ডেমোক্রাট মার্কিন প্রতিনিধি সভা (হাউস) ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু ৩ দিন পরই তার সুর উল্টে গেল। শনিবার ডেমোক্রাট 'আইনি লড়াই' (ল' ফেয়ার)— এর হুমকি নিয়ে বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিলেন ট্রাম্প। জানিয়েছেন , তিনি বিচার বিভাগকে একটি বিষয় তদন্ত করার নি...