চট্টগ্রামের
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা
কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা
পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যার্তদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবাও।
শনিবার (১১
জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, সেনাবাহিনীর ২৪ পদাতিক
ডিভিশনের উদ্যোগে চট্টগ্রারের হাটহাজারী, ফটিকছড়ি ও
বোয়ালখালী উপজেলার বন্যাদুর্...