ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের মতো অণুজীবের বংশবৃদ্ধি ঠেকাতে ব্যবহার করা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ। দীর্ঘদিন এসব অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গালের মতো ওষুধ যথেচ্ছ ব্যবহারে মানবদেহে কমতে শুরু করেছে কার্যকারিতা। এটি এখন শুধু জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে নেই, বরং বিশ্ব অর্থনীতির জন্যও হয়ে উঠেছে বড় হুমকি।
এক গবেষণা বলছে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে মানুষের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের (এএমআর) কারণে বৈশ্বিক জিডিপি ১ লাখ ৬৭ হাজার কোটি (১ দশমিক ৬৭ ট্রিলিয়ন)...