নিষেধাজ্ঞার শঙ্কায় তিন ব্রাজিলিয়ান

সংগৃহীত ছবি
মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর হাইতির বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই নিশ্চিত। তবে তিন ফুটবলারের হলুদ কার্ড চিন্তায় ফেলেছে কোচ কার্লো আনচেলত্তিকে।
মরক্কোর বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন ইবানেজ ও কাসেমিরো। আজ হাইতির বিপক্ষে হলুদ কার্ড দেখেছেন ডগলাস সান্তোস। আরেকবার কার্ড পেলে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে এই তিন ফুটবলারের কেউ একজন আরেকটি কার্ড দেখলেই নকআউট পর্বের প্রথম মাঠে তাদের পাবে না ব্রাজিল।
বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।




