বিশ্বকাপের প্রস্তুতি
ব্রাজিল-মিসর ম্যাচ কীভাবে দেখবেন?

সংগৃহীত ছবি
দেশ ছাড়ার আগে মারাকানায় পানামাকে ৬-২ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। মিসরের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ কীভাবে উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবল ভক্তরা?
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে মুখোমুখি হবে ব্রাজিল ও মিসর। বাংলাদেশের দর্শকরাও ম্যাচটি দেখতে পারবেন। ফ্যানকোড অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। সাবস্ক্রাইব করে সেলেসাওদের ম্যাচ উপভোগ করতে পারবেন দেশের ব্রাজিলিয়ান ভক্তরা।
এই ম্যাচের আগে দারুণ ফর্মে আছে ব্রাজিল। শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়েছেন সেলেসাওরা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মোহামেদ সালাহর দল।
দুদল মুখোমুখি হচ্ছে ১৪ বছরেরও বেশি সময় পর। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। তিন ম্যাচে তাদের জয় দুটিতে, একটি হয়েছে ড্র।
দুদলের শেষ দেখা ২০১২ সালে। সেবার ব্রাজিল-মিসর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
আজ রাত ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-মিসর।




