Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আক্ষেপ ঘোচাতে প্রস্তুত গতবারের স্বাগতিকরা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৩
আক্ষেপ ঘোচাতে প্রস্তুত গতবারের স্বাগতিকরা

চার বছর আগে কাতারের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল। সেই টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যর্থতার নাম ছিল স্বয়ং স্বাগতিক কাতার। তিন ম্যাচেই পরাজয় নিয়ে গ্রুপ পর্বেই বিদায়। এবার আর মাথার ওপর ঘরের মাঠের উত্তাপ নেই, নেই আয়োজক দেশের অতিরিক্ত মনোযোগের বোঝা। এবারের বিশ্বকাপে কাতার ফিরছে অনেকটা নীরবে— স্বাগতিকের দায়মুক্ত হয়ে, কিন্তু একটি অমীমাংসিত হিসাব বুকে নিয়ে। সেই হিসাব মেটানোর প্রথম পরীক্ষাটি ইউরোপের অন্যতম পরিণত দল সুইজারল্যান্ডের বিপক্ষে।

তবে কাতারের একটি অস্ত্র রয়েছে, যা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আকরাম আফিফ— এই নামটিই কাতারের ফুটবলের প্রাণ। ১৩৩ ক্যাপ ও ৪১ গোলের অভিজ্ঞতা নিয়ে এই আল-সাদ্দ উইঙ্গার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কাতারের অন্যতম ভরসা। কোচ হুলেন লোপেতেগির কৌশল মূলত আফিফকে ঘিরেই তৈরি— আঁটসাঁট রক্ষণভাগ, দ্রুত আক্রমণ সাজানো এবং মাঠের মধ্যবর্তী ফাঁকা জায়গায় আফিফের কাছে বল পৌঁছানো।

অন্যদিকে সুইজারল্যান্ড এই বিশ্বকাপে আসছে ইতিহাসের সবচেয়ে অভিজ্ঞ দল নিয়ে— গ্রানিত জাকা, ম্যানুয়েল আকানজি, রিকার্দো রদ্রিগেস ও ব্রিল এমবোলোকে নিয়ে গড়া মুরাত ইয়াকিনের স্কোয়াড জানে ঠিক কী করতে হবে এবং কীভাবে। বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ড বরাবরই নির্ভরযোগ্য উপস্থিতি। ১৯৩৮ সালে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল লা নাটিরা। তিনবার কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি ২০০৬ সালে একটিও গোল না খেয়ে বিদায়ের বিরল রেকর্ড গড়েছিল তারা। আর ২০১০ সালে গ্রুপ পর্বেই থামিয়ে দিয়েছিল সেবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে।

কাতারবিশ্বকাপসুইজারল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    দুর্দান্ত খেলেও জয় বঞ্চিত কানাডা

    ১৩ জুন ২০২৬, ০৩:০৮

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    দাম বাড়ার ঘোষণায় সরবরাহই বন্ধ!

    ১৩ জুন ২০২৬, ০৬:১০

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    প্রাকৃতিক সমুদ্রসৈকতের সম্ভাবনা কাজে লাগিয়ে হবে ‘সাফ বিচ গেমস’

    ১৩ জুন ২০২৬, ০৫:২৬

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    আদ-দ্বীন হাসপাতালের রোগী গ্রহণে প্রস্তুত ছয় সরকারি হাসপাতাল

    ১৩ জুন ২০২৬, ০৩:০১

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

    ১৩ জুন ২০২৬, ১০:৪৬

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    হাতীবান্ধায় পুশইন চেষ্টায় উত্তেজনা, ব্যর্থ বিএসএফ

    ১৩ জুন ২০২৬, ০২:৪৩

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    পটুয়াখালীতে প্রজেক্টর বসানো ঘিরে উত্তেজনা, অপসারণের নির্দেশ

    ১৩ জুন ২০২৬, ০৪:১৬

    advertiseadvertise