Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

তৃতীয় শিরোপায় চোখ দেশমের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২১:৪১
তৃতীয় শিরোপায় চোখ দেশমের

সংগৃহীত ছবি

বিশ্বকাপ জয়ের অনুভূতির সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না বলে মন্তব্য করেছেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অতীতের সাফল্য নয়,  ভবিষ্যতের দিকেই মনোযোগ রাখতে চান তিনি।

চতুর্থবারের মতো বিশ্বকাপে ফ্রান্সের কোচ হিসেবে অংশ নিতে যাওয়া দেশম বলেন, ‘আমি সবসময় আজ এবং আগামীকাল নিয়েই ভাবি। ১৯৯৮ ও ২০১৮ সালের স্মৃতি অবশ্যই আমার সঙ্গে থাকবে, কিন্তু অতীত বদলানো সম্ভব নয়। এখন গুরুত্বপূর্ণ হলো সামনে আমরা কী করি।‘

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া দেশমের মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অন্য সব কিছুর ঊর্ধ্বে, ‘চ্যাম্পিয়নস লিগসহ ক্লাব পর্যায়ে অনেক শিরোপা জিতেছি। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো কিছু নেই। আপনার নাম একই থাকে, তবে তার আগে চিরদিনের জন্য দুটি শব্দ যুক্ত হয়—‘বিশ্বচ্যাম্পিয়ন’।’

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ফ্রান্স দলের দায়িত্বে দেশমের শেষ টুর্নামেন্ট। একই সঙ্গে ইতিহাস গড়ারও সুযোগ রয়েছে তার সামনে। এখন পর্যন্ত শুধু দেশম, প্রয়াত মারিও জাগালো এবং ফ্রাঞ্জ বেকেনবাওয়ার  খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। এবার ফ্রান্স শিরোপা জিতলে তিনিই হবেন প্রথম ব্যক্তি, যিনি খেলোয়াড় হিসেবে একবার এবং কোচ হিসেবে দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন।

২০১৮ সালে শিরোপা জয় এবং ২০২২ সালে রানার্সআপ হওয়া ফ্রান্সকে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে। তবে দেশম সতর্ক, ‘ফলাফলের কারণেই মানুষের প্রত্যাশা বেড়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বাস্তব সম্ভাবনা আছে এমন ১০-১২টি দলের একটি আমরা। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে কয়টি দল? মাত্র একটি। অর্থাৎ অন্তত ১১টি দল হতাশ হবে।‘

গ্রুপ পর্বে ফ্রান্সের সবচেয়ে আলোচিত ম্যাচ সেনেগালের বিপক্ষে। ২০০২ বিশ্বকাপে শিরোপাধারী ফ্রান্সকে হারিয়ে চমক দেখিয়েছিল সেনেগাল। তবে সেই স্মৃতি নিয়ে প্রতিশোধের চিন্তা করতে নারাজ দেশম, ‘খেলাধুলায় প্রতিশোধ বলে কিছু নেই। এটা নতুন অধ্যায়। সেনেগাল আফ্রিকার অন্যতম শক্তিশালী ফুটবল জাতি।‘

আক্রমণভাগে এবারও শক্তিশালী ফ্রান্স। এমবাপ্পে, দেম্বেলে, দুয়ে ও ওলিসেদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে আশাবাদী হলেও দলগত ভারসাম্যের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘সবাই একসঙ্গে খেলতে পারবে না। প্রতিভা আছে, কিন্তু আমাদের প্রয়োজন সঠিক সমন্বয়।’

তবে দলের তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাবকেই ছোট একটি দুর্বলতা হিসেবে দেখছেন দেশম, ‘২০১৮ দলের অনেকেই ২০১৪ ও ২০১৬ সালের বড় টুর্নামেন্ট খেলেছিল। এবার দলে অনেক তরুণ আছে, যাদের অভিজ্ঞতা সীমিত।‘

২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে আছেন  দেশম। ফরাসি সমর্থকদের ভালোবাসায় অভিভূত হলেও দেশমের দৃষ্টি এখনও ভবিষ্যতের দিকে। বিশ্বকাপের পর কী করবেন, সেটিও এখনো ঠিক করেননি তিনি, ‘ফরাসি জাতীয় দলই আমার পেশাদার জীবনের সবচেয়ে বড় অংশ। হয়তো এর চেয়ে ভালো কিছু আর পাব না। তবে ভবিষ্যৎ কী আছে, তা কেউ জানে না।’

ফ্রান্সফিফা বিশ্বকাপ ২০২৬দিদিয়ের দেশম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে