Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কেইনকে নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন অঁরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২০:৪৪
কেইনকে নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলেন অঁরি

সংগৃহীত ছবি

হ্যারি কেইনের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করেছেন থিয়েরি অঁরি। আর্সেনাল ও ফ্রান্সের সাবেক এই তারকার বিশ্বাস, বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে আসন্ন লড়াইয়ে থমাস টুখেলের দল আগে গোল হজম করলে তার চরম মূল্য দিতে হতে পারে থ্রি লায়ন্সদের।

ডিআর কঙ্গোর বিপক্ষে নাটকীয়ভাবে ২-১ ব্যবধানে জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে সেই পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন অঁরি। বিশ্বকাপজয়ী এই তারকার মতে, মেক্সিকো সিটির আর্দ্র আবহাওয়া ও উচ্চতা টুখেলের দলের জন্য এখন পর্যন্ত মোকাবিলা করা যেকোনো চ্যালেঞ্জের চেয়ে অনেক বড় হুমকি হয়ে দাঁড়াবে।

এছাড়া দেরিতে জোড়া গোল করে দলকে প্রত্যাবর্তনের জয় এনে দেওয়া কেইন দুর্দান্ত ফর্মে থাকলেও অঁরির দাবি, প্রতিবারই এই বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের কাছ থেকে দলকে উদ্ধারের প্রত্যাশা করা যায় না। অধিনায়কের সামর্থ্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেও দলের মধ্যে তার ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই ফরাসি কিংবদন্তি, ‘আমরা সবাই জানি, স্যার হ্যারি যেকোনো মুহূর্তে যেকোনো দলকে হারিয়ে দিতে পারেন। কিন্তু এভাবে ম্যাচ শুরু করা যায় না, আর প্রতিবার কুলিং ব্রেকের সেই সুবিধাও পাওয়া যাবে না— কারণ ইকুয়েডর সেই কুলিং ব্রেকের পরই বিপদে পড়েছিল। প্রতিবারই ইংল্যান্ডকে হ্যারি কেইন এসে তাদের বাঁচাচ্ছেন।‘

সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের অধিনায়কের সামর্থ্যে পূর্ণ আস্থা রাখছে ইংল্যান্ড। নকআউট পর্বের এই কঠিন লড়াইগুলো টিকে থাকতে প্রয়োজনীয় মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেন কেইন নিজেই, ‘আমরা কথা বলেছিলাম বীরত্বের মুহূর্ত নিয়ে। এটা দলের যে কেউ হতে পারে। আমাদের বীরত্বের মুহূর্ত আছে, আজ সেটা ছিল আমার জন্য। এই ম্যাচগুলোতে ধৈর্য ধরে রাখতে হয়। গত কয়েকটা ম্যাচ একইরকম ছিল, আর নকআউট ফুটবলে এলে চাপ বেশি থাকে, ঝুঁকিও বেশি থাকে।‘


হ্যারি কেইনথিয়েরি অঁরিইংল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী