Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির ফ্রি-কিকের রহস্য জানালেন থিয়েরি অঁরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:৫৩
শেয়ার করুন:
মেসির ফ্রি-কিকের রহস্য জানালেন থিয়েরি অঁরি

সংগৃহীত ছবি

যে নিখুঁত, অপ্রতিরোধ্য এবং সহজাত প্রতিভার লিওনেল মেসিকে বিশ্ব চেনে, তার আড়ালে আছে একটি ভিন্ন গল্প। সেই গল্পের সাক্ষী ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি।

২০২৬ বিশ্বকাপ চলাকালে লস অ্যাঞ্জেলেসে সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের পডকাস্টে হেনরি ফাঁস করলেন মেসির ফ্রি-কিকের শুরুর দিনগুলোর কথা, ‘আমি দেখেছি তার ফ্রি-কিকের সূচনাপর্ব। সে অনুশীলনে এসে ফ্রি-কিক নিত, কিন্তু শুরুতে সেগুলো মোটেও ভালো ছিল না। তখন মনে মনে ভেবেছিলাম— এটা সে কখনো আয়ত্ত করতে পারবে বলে মনে হয় না।'

কিন্তু মেসি থেমে যাননি। হেনরি সেই রূপান্তরের বর্ণনা দিলেন সরল অথচ শক্তিশালী একটি ছবি দিয়ে, ‘সে দিনের পর দিন দেওয়ালে বল মারতে থাকত। এখন তার ফ্রি-কিক হয় নিখুঁত। হয় গোল হয়, না হয় পোস্ট বা ক্রসবারে লাগে।‘ এই যাত্রা থেকে হেনরি যে শিক্ষাটি টেনে আনলেন তা সংক্ষিপ্ত কিন্তু গভীর, ‘হ্যাঁ, প্রতিভা আছে। কিন্তু সেটার জন্য পরিশ্রমও করতে হয়।‘

অনুশীলনে মেসি নিয়ে জিজ্ঞেস করা হলে হেনরি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরলেন, ‘অনেক বড় খেলোয়াড় আছেন, যাদের সঙ্গে খেলার পর বলতে পারি— মাঠে যা করেছেন, অনুশীলনে তার দশগুণ করেছেন। মেসির বেলায় ঠিক উল্টো। সে ম্যাচেই করত।‘

মেসির অতৃপ্তির গল্পও বললেন হেনরি, ‘চার গোল দিলে পাঁচ গোল চাইত। পাঁচ গোল দিলে ছয়টা। ছয়টা দিলে সাতটা। সাতটা দিলে আটটা।‘ ফার্দিনান্দ জিজ্ঞেস করলেন, গোল না পেলে কি মেসি রাগ করতেন? উত্তর ছিল, ‘হ্যাঁ। গোল পেলেও রাগ করত।‘

এই মানসিকতার সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের তুলনা টানলেন হেনরি, ‘যারা আলাদাভাবে ভাবে, তারা সত্যিই আলাদা। তারা অসম্ভব নিখুঁততার পেছনে ছোটে। প্রতিভাকে বোঝার চেষ্টা করো না। উপভোগ করো।‘

লিওনেল মেসিথিয়েরি অঁরিআর্জেন্টিনাবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা