Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না’ -হ্যাটট্রিকের রাতেও অতৃপ্ত হালান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:০৮
‘পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না’ -হ্যাটট্রিকের রাতেও অতৃপ্ত হালান্ড

হ্যাটট্রিকের পর আর্লিং হালান্ডের উল্লাস। ছবি: সংগৃহীত

লিভারপুলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিকে সেমিফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড। তারপরও নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন এই নরওয়েজিয়ান তারকা। ম্যাচ শেষে তিনি অকপটে স্বীকার করেছেন, চলতি মৌসুমে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না।

ইতিহাদ স্টেডিয়ামে কাল রাতে চেনা ছন্দে দেখা গেছে আর্লিং হালান্ডকে। লিভারপুলের বিপক্ষে ৪-০ ব্যবধানের বিশাল জয়ে একাই তিন গোল করেছেন। টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে সিটি। ২০২৪ সালের আগস্টের পর ক্লাব ফুটবলে এটিই তার প্রথম হ্যাটট্রিক। তবে এমন বিধ্বংসী পারফরম্যান্সের পরও আত্মতৃপ্তিতে ভুগছেন না হালান্ড। বরং নিজের ফর্মের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকালের ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে ২৫ বছর বয়সী হালান্ড বলেন, ‘এই মৌসুমটা আমার জন্য অনেক বেশি চড়াই-উতরাইয়ের ছিল, যা মোটেও ভালো কিছু নয়। আমাদের জন্য এখন দীর্ঘ একটি সপ্তাহ অপেক্ষা (বিরতি) করছে। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই। এটিও কাম্য নয়। তবে এখন আমাদের চেলসির বিপক্ষে পরবর্তী ম্যাচে মনোনিবেশ করতে হবে।’

চলতি বছরের শুরু থেকেই গোলখরায় ভুগছিলেন হালান্ড। মৌসুমের বেশিরভাগ গোলই তিনি করেছিলেন গত বছরের বড়দিনের আগে। গতকাল পেনাল্টি থেকে প্রথম গোল করার পর আন্তোনি সেমেনিওর ক্রস থেকে এক দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন। সিটির সহকারী কোচ পেপ লাইন্ডার্স হালান্ডের এই দ্বিতীয় গোলটিকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।

পেপ গার্দিওলার পরিবর্তে দায়িত্ব পালন করা লাইন্ডার্স বলেন, ‘আমি অনেক ভালো স্ট্রাইকারের সঙ্গে কাজ করেছি, কিন্তু হালান্ডের ওই দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। সে যেভাবে বলের দিকে উড়ে গিয়ে দুরুহ কোণ দিয়ে সেটা জালে জড়াল, আমি এই ধরনের ওল্ড-স্কুল স্ট্রাইকার গোল খুব পছন্দ করি।’

নিকো ও’রাইলির পাস থেকে ক্রসবারের নিচে লেগে জালে জড়ানো হালান্ডের তৃতীয় গোলটিও ছিল দেখার মতো। আন্তর্জাতিক বিরতিতে নরওয়ে জাতীয় দল থেকে পাওয়া অতিরিক্ত বিশ্রাম হালান্ডকে সতেজ হতে সাহায্য করেছে বলে মনে করছেন লাইন্ডার্স। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখা।

ম্যানচেস্টার সিটিএফএ কাপআর্লিং হালান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য