Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

হঠাৎ ঢাকায় আসছেন হামজা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:১৩
হঠাৎ ঢাকায় আসছেন হামজা

হামজা ঢাকা আসছেন হঠাৎ করেই। ছবি: সংগৃহীত

শেষ হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ। হামজা চৌধুরীর দল লেস্টার সিটি নেমে গেছে তৃতীয় বিভাগে। পরের মৌসুম শুরুর আগে বিশ্রামে আছেন লেস্টার অধিনায়ক হামজা চৌধুরী। এই সময়টাই কাজে লাগিয়ে হঠাৎ ঢাকা আসছেন তিনি। আজ মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে হামজার।


হামজা সাধারণত বাংলাদেশ আসেন ফিফা উইন্ডোতে। এমনকি ব্যস্ততার জন্য ক্যাম্পের শুরুতে না থেকে সরাসরি জাতীয় দলে যোগ দেওয়ার নজিরও আছে তার। সেই হামজা হঠাৎ কেন ঢাকায়?

এবার হামজার ঢাকা আসাটা হচ্ছে বাণিজ্যিক কাজে। ছবি: সংগৃহীত

আসলে এবার হামজার ঢাকা আসাটা হচ্ছে বাণিজ্যিক কাজে। তাই এই সফরকে বাফুফে দেখছে ব্যক্তিগত হিসেবে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এ নিয়ে গণমাধ্যমে বলেছেন,‘হামজা ব্যক্তিগতভাবে ও ব্যক্তিগত কারণে আসছেন। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত নয়। তবে আমরা জেনেছি কমার্শিয়াল কাজে ঢাকায় তিনি চার-পাঁচ দিন অবস্থান করবেন।’


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরের ম্যাচ ৫ জুন সান মারিনোতে। এজন্য ২৪ মে থেকে বাংলাদেশে অনুশীলন শুরু করলেও হামজা দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি সান মারিনোতে। জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলে ৪ গোল করেছেন তিনি।

বাংলাদেশঢাকাহামজা চৌধুরী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise