Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

হামজাদের কোচ নিয়োগে আর্থিক সহায়তার আশ্বাস সরকারের

স্পোর্টস রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৮:৪২
হামজাদের কোচ নিয়োগে আর্থিক সহায়তার আশ্বাস সরকারের

সংগৃহীত ছবি

কে হবে হামজা চৌধুরীদের কোচ? ফুটবল অঙ্গনে এখন বড় প্রশ্ন। তিন’শ সিভি থেকে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে নাম চূড়ান্ত করার আগে কোচের বেতনের উৎস নিশ্চিত করতে চায় বাফুফে। পছন্দসই কাউকে নিয়োগ দিতে গিয়ে যেন আর্থিক সংকট বাধা হয়ে না দাঁড়াতে পারে। সেই ভাবনা থেকে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের দ্বারস্থ হয়েছিলেন ফুটবল কর্তারা। সভাপতি তাবিথ আউয়ালের নের্তৃত্ব বাফুফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আমিনুল জানিয়েছেন, একজন ভালো মানের কোচ নিয়োগে বাফুফের পাশে থাকবে সরকার।

সভা শেষে আমিনুল হক কোচ নিয়োগে সরকারি সহযোগিতা নিশ্চত করেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নির্বাচনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, সেখানে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমরা সম্ভাব্য সেরা কোচকে চূড়ান্ত করতে চাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে ক্রীড়া মন্ত্রণালয় সবসময় থাকবে।’

আমিনুল হক কক্সবাজারে ফিফার অর্থায়নে ফুটবল এক্সিলেন্স সেন্টার নির্মান কাজ দ্রুত শুরুর ব্যাপারে বাফুফেকে সহায়তার আশ্বাস দিয়েছেন। সেন্টারের জন্য সরকার যে জমি বরাদ্দ দিয়েছে, সেটা পেতে আট কোটি টাকা দিতে হবে বাফুফেকে। সেই অর্থ মওকুফে আমিনুল সহায়তা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি ফুটবলের জন্য একটি স্থায়ী স্টেডিয়াম নির্মানের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন।

তাবিথ আউয়াল ছাড়াও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাধারণ সম্পদাক ইমরান হোসেন।

হামজা চৌধুরীবাফুফেআমিনুল হক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise