Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

২০২৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন কোর্তোয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৪
শেয়ার করুন:
২০২৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন কোর্তোয়া

সংগৃহীত ছবি

দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি। বয়স বাড়লেও দলের অন্যতম সেরা তারকাকে ধরে রাখতে চায় রিয়াল।

কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন বেলজিয়ান এই গোলরক্ষক। সাম্প্রতিক বছরগুলোতে রিয়ালের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন কোর্তোয়া।

২০১৮ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য কোর্তোয়া। অসাধারণ পারফরম্যান্স ও বড় ম্যাচে গুরুত্বপূর্ণ সেভ করে সমর্থক ও কোচিং স্টাফের আস্থা অর্জন করেছেন তিনি।

এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৪৮টি ম্যাচ খেলেছেন এই বেলজিয়ান গোলরক্ষক। তার সময়ে ক্লাবটি জিতেছে ১৪টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ ও দুটি উয়েফা সুপার কাপ। এ ছাড়া তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি।

গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ পারফরম্যান্স করে অনেক শিরোপা জয়ে অবদান রেখেছেন কোর্তোয়া। বিশেষ করে ইউরোপের বড় ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

ব্যক্তিগত পুরস্কারের তালিকাও বেশ সমৃদ্ধ কোর্তোয়ার। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে তার অবস্থানকে স্বীকৃতি দিয়েছে এসব অর্জন।

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছিলেন তিনি। একই বছর ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ‘দ্য বেস্ট’ও পান কোর্তোয়া। ২০২২ সালে জেতেন ‘ইয়াশিন’ ট্রফি। এর আগে ২০১৪ সালে পেয়েছিলেন ‘জামোরা’ পুরস্কার। ২০২২ ও ২০২৩ সালে জায়গা পেয়েছিলেন ‘ফিফা ওয়ার্ল্ড ইলেভেন’ দলেও।

কর্তোয়ার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় রাত ছিল ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। প্যারিসে লিভারপুলের বিপক্ষে গ্লাভস হাতে অসাধারণ নৈপুণ্যের পর ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তার গুরুত্বপূর্ণ অবদানে প্রতিযোগিতাটিতে নিজেদের ১৪তম শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন কোর্তোয়া। এর মধ্য দিয়ে বেলজিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন তিনি।

২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর মাধ্যমে রিয়াল মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ধরে রাখা নিশ্চিত হলো। একই সঙ্গে কোর্তোয়ার ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনারও অবসান ঘটল। শেষ পর্যন্ত বড় মঞ্চে বারবার নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই গোলরক্ষকের ওপরই আস্থা রাখছে ক্লাবটি।

থিবো কোর্তোয়ারিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার