Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির মা কেঁদে বললেন

তুমিই আমার ছেলের উত্তরসূরি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
শেয়ার করুন:
তুমিই আমার ছেলের উত্তরসূরি

লিওনেল মেসির বিদায়ী দিনে আর্জেন্টিনা জাতীয় দলের তরুণ তারকা নিকো পাসকে নিয়ে এক আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি। বেনিনে মেসির শেষ ম্যাচের দিন সেলিয়া নিকোর হাত ধরে বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’ সম্প্রতি আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে এনেছেন নিকোর চাচা ফাবিয়ান পাস।

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসি জাতীয় দলকে বিদায় জানান। সেদিনের ঘটনা স্মরণ করে সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার নিকোর চাচা ফাবিয়ান পাস বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি ওকে দেখতে গিয়েছিলাম। নিকো লকার রুম থেকে বেরিয়ে আসার সময় মেসির মা সেখানে ছিলেন। তখন তিনি আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন সেলিয়া ওর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।” এই কথা শুনে নিকো একেবারে হতবাক হয়ে গিয়েছিল।’

আরও পড়ুন

মেসির দুই ভাই এক বোনের অজানা যত গল্প

১৮ নভেম্বর ২০২৬

মেসির মা এমন বড় স্বীকৃতি দিলেও নিকো নিজে যে নিজেকে মেসির উত্তরসূরি হিসেবে দেখেন না, তাও স্পষ্ট করেছেন তার চাচা। ফাবিয়ানের ভাষায়, ‘নিকো খুবই শান্ত ও বিনয়ী স্বভাবের ছেলে। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। ওর কাছে লিওর সঙ্গে দেখা করা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াই ছিল চূড়ান্ত প্রাপ্তি। সেটা ছিল যেন হাত দিয়ে আকাশ ছোঁয়ার মতো অনুভূতি।’

বর্তমানে ইতালির ক্লাব কোমোতে খেলা নিকো আর্জেন্টিনার বাইরে অবস্থান করায় দেশের ভেতরের তীব্র চাপ থেকে কিছুটা দূরে থাকেন বলেও জানান ফাবিয়ান। তিনি যোগ করেন, ‘ওর কাছে এখনো পুরো বিষয়টি যেন অবিশ্বাস্য লাগে। তা ছাড়া সে আর্জেন্টিনায় থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো অতটা চাপের মুখে পড়ে না। এখানে ফুটবল ভিন্নভাবে অনুভব করা হয়—ভিন্ন মাত্রার আবেগ ও তীব্রতা নিয়ে। তাই এসব কিছু দেখে ও এখনো বেশ অবাক হয়।’

কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলের জয়ে জোড়া গোলের পর মেসির ১০ নম্বর জার্সি নিয়ে চলা আলোচনার মাঝেই সেলিয়া কুচ্চিত্তিনির এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল।

লিওনেল মেসিমেসির মানিকো পাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক