Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দাবি মাঞ্জরেকারের

সূর্যবংশীদের অগ্রযাত্রায় বাদ সাধছে আইপিএলের বিতর্কিত আইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:৫৯
সূর্যবংশীদের অগ্রযাত্রায় বাদ সাধছে আইপিএলের বিতর্কিত আইন

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী।

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছে। ১৪ ম্যাচে ৫৮৩ রান করে রাজস্থানকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছে এই কিশোর ব্যাটার। এই সাফল্যের আড়ালে আইপিএলের বহুল বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছেন সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, এই আইন ক্রিকেটারদের বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

স্পোর্টস্টারের ‘ইনসাইড এজ’ পডকাস্টে কথা বলার সময় ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাঞ্জরেকার বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে যত বেশি ভাবছি, তত বেশি মনে হচ্ছে যে তরুণদের ভবিষ্যতের স্বার্থেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি বাতিল করা উচিত। বৈভব সূর্যবংশীকে নিয়ে কি আমরা আসলেই এমনটা চেয়েছিলাম? আমরা কি কেবল তার খেলার একটা দিকই (শুধু ব্যাটিং) দেখে যাব?’

আরও পড়ুন

ছক্কার রেকর্ডে গেইলের পরই ১৫ বছরের সূর্যবংশী

২০ মে ২০২৬

মাঞ্জরেকার যুক্তি দেন যে, ক্রিকেট এমন একটি খেলা যেখানে খেলোয়াড়দের একাধিক বিভাগে পরীক্ষা নেওয়া উচিত। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী একজন স্পেশালিস্ট ব্যাটার বা বোলার মাঠের সামান্য কিছু সময় অবদান রেখেই বাকি ম্যাচের জন্য ড্রেসিংরুমে বসে থাকার সুযোগ পাচ্ছেন।

মাঞ্জরেকার বলেন, ‘গত ম্যাচে রোহিত শর্মাকে দেখে আমার এই কথাটি মনে হলো। সে ১৫ বলে ২২ রান করল। ম্যাচে তার পুরো অবদান কেবল ওই ১৫টি ডেলিভারি! অথচ এর জন্যও সে পুরো ম্যাচের পারিশ্রমিক বা সুযোগ-সুবিধা পাচ্ছে। যখন খুব সামান্য পরিশ্রমে সহজে টাকা আয়ের সুযোগ তৈরি হয়, তখন সেই মডেল নিয়ে প্রশ্ন তোলা জরুরি। এটি কখনও দীর্ঘমেয়াদে সাফল্যের সূত্র হতে পারে না।’

আরও পড়ুন

‘ধোনির মতোই জনপ্রিয় হয়ে উঠেছেন সূর্যবংশী’

২৯ এপ্রিল ২০২৬

খেলোয়াড়দের শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে বিচার করার সংস্কৃতির বিরোধিতা করে সাবেক এই ভারতীয় ব্যাটার অতীতের উদাহরণ টেনে বলেন, ‘আগে আমরা ইনজামাম-উল-হকের মতো ক্রিকেটারদের শুধু তার ব্যাটিংয়ের জন্যই পছন্দ করতাম না, বরং ফিল্ডিং লাইনেও তার উপস্থিতি আমরা দেখতাম। সেটি একজন খেলোয়াড়কে পুরোপুরি বুঝতে ও মূল্যায়ন করতে সাহায্য করত।’

খেলার চিরায়ত রূপ ফিরিয়ে আনার দাবি জানিয়ে মাঞ্জরেকার বলেন, ‘আমি চাই খেলাটি যেন খেলোয়াড়দের আরও কঠিন পরীক্ষা নেয়। কেউ ভালো বোলার হলে আমি শুধু তার ৪ ওভার বোলিংই দেখতে চাই না, সে কেমন ফিল্ডিং করছে সেটাও দেখতে চাই। ক্রিকেটের উচিত একজন খেলোয়াড়ের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, বিচ্ছিন্নভাবে কেবল একটি দক্ষতাকে নয়।’

বৈভব সূর্যবংশীআইপিএলরাজস্থান রয়্যালসসঞ্জয় মাঞ্জরেকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    advertiseadvertise