Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইনজুরি ভয়ে শেষ হাসানের দক্ষিণ আফ্রিকা সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৯:৩৪
শেয়ার করুন:
ইনজুরি ভয়ে শেষ হাসানের দক্ষিণ আফ্রিকা সিরিজ

‘টেনিস এলবো’ হাতের কুনুইয়ের সামনের জায়গাকেই এই নামে ডাকা হয়। এই অংশের অস্বস্তির কারণে জোহানেসবার্গ টেস্ট চলাকালীন বোলিং বিরতি দিতে হয়েছিল হাসানকে। পরে মাঠে ফিরে বোলিং চালিয়ে গিয়েছিলেন। কিন্তু ইনজুরির ঝুঁকি নিয়ে পরের টেস্টে হাসানকে খেলাতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। শুধু দ্বিতীয় টেস্ট নয়, দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ফিরে আসছেন এই পেসার।

নিকটঅতীতে তাসকিন আহমেদ নয়, টেস্টে হাসান মাহমুদ বাংলাদেশের বোলিং আক্রমণের নেতা হয়ে উঠেছেন। দারুণ সিম, সুইং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে তুলে নিচ্ছেন একের পর এক টেস্টে পাঁচ উইকেটের সাফল্য। তাই হাসানকে নিয়ে কোনো ঝুঁকি নয়। সামনে ভারতের বিপক্ষে হোম সিরিজ হতে পারে বাংলাদেশের। এছাড়া ফেব্রুয়ারীতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও আছে। তাই হাসান যেন অতিরিক্ত ওয়ার্কলোডে ইনজুরিতে না পড়েন সেই দিকটি মাথায় রেখে পুরো সিরিজেই এই পেসারকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানাকে অ-গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে খেলিয়ে ভুল করেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইনজুরিতে পড়ায় নাহিদ ছিটকে গেছেন অস্ট্রেলিয়া, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে। হাসানকে নিয়ে একই ভুল করতে চায় না বিসিবি।  

হাসান না থাকলেও বাংলাদেশ থেকে খালেদ আহমেদকে উড়িয়ে নিতে হচ্ছে না। দলের সঙ্গে আছেন চতুর্থ পেসার শরিফুল ইসলাম। তিন পেসার নিয়ে একাদশ সাজাতে চাইলে শরিফুলকে খেলাতে পারে বাংলাদেশ। তবে সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে সেনেরন মুতুস্বামির দলে ঢোকা স্পিন নির্ভর পিচের ইঙ্গিত দেয়। সেদিক থেকে তাইজুল ইসলামের একাদশে ফেরার পথ খুলতে পারে।

বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দল নিয়ে চিন্তায় থাকলেও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে তাকিয়ে। ইতিমধ্যে টেম্বু বাভুমা ও কেগিসো রাবাদাকে বিশ্রাম দিয়ে ওয়ানডে দল ঘোষণা করেছে তারা। ওয়ানডেতে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। বিয়ন ফরটুন পেয়েছেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বে।

ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্ট চোট পাওয়া টেম্বা বাভুমাকে। টেস্ট আর টি-টোয়েন্টি দলে রাখা হয়নি কাগিসো রাবাদাকেও। শুধু এ দুজনই নয়, দক্ষিণ আফ্রিকার সেরা একাদশের এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, ও মার্কো ইয়ানসেনকেও বিশ্রাম দেওয়া হয়েছে। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তাদের।

টি-টোয়েন্টি সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম পেয়েছেন বিশ্রাম। তার জায়গায় নেতৃত্ব দেবেন বিয়ন ফরটুন। চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওল্ড ব্রেভিস, করবিন বশচ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফরটুন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টিয়ান স্টাবস।

টি-টোয়েন্টি দল : বিয়ন ফরটুন (অধিনায়ক), ডেওল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ডি প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টিয়ান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

হাসান মাহমুদটেস্ট সিরিজবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক