Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

নাইটক্লাবের বাইরে ইংলিশ ক্রিকেটার কার্সকে হাতকড়া পরাল পুলিশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:২২
নাইটক্লাবের বাইরে ইংলিশ ক্রিকেটার কার্সকে হাতকড়া পরাল পুলিশ

সংগৃহীত ছবি

পাকিস্তানকে লিডস টেস্টে তিন দিনেই হারিয়েছে ইংল্যান্ড। একাদশে না থাকলেও সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন ব্রাইডন কার্স। সেই তাকে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে ধস্তাধস্তির পর হাতকড়া পরিয়ে নিয়ে যায় ইংল্যান্ডের পুলিশ। তাকে সাময়িকভাবে আটকে রাখা হলেও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ফাস্ট বোলারকে চারজন পুলিশ কর্মকর্তা ঘিরে ধরে আটকে রাখতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে ঘটনার তদন্ত করছে তারা। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে,‘গতকাল রাতে ডার্বিতে কার্সকে নিয়ে একটি ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সঠিক সময়ে আমরা এ নিয়ে বিস্তারিত জানাব।’

ঠিক কী কারণে পুলিশ কর্মকর্তারা এই ক্রিকেটারকে নাইটক্লাবের বাইরে হাতকড়া পরিয়েছিলেন, তার কারণ জানা যায়নি। ৩১ বছর বয়সী এই পেসার অবশ্য ফিরে গেছেন দলের টিম হোটেলে।

ভিডিওটিতে কার্সের ডারহাম ও ইংল্যান্ডের সতীর্থ ম্যাথিউ পটসকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও দেখা গেছে ভিডিওতে।
লিডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর ডার্বিতে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয় কার্সকে। দ্বিতীয় বিভাগের শীর্ষ দল ডারহাম খেলার তৃতীয় দিনের শেষভাগে নাটকীয় জয় পায়। কার্স নিয়েছিলেন ২ উইকেট।

বেন স্টোকস ১৭ রানে নেন ৫ উইকেট। জয় উদযাপনেই দলের কয়েকজন খেলোয়াড় গিয়েছিলেন সেই নাইটক্লাবে।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্স গত পাঁচ বছরে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৪টি টেস্ট ও ৪৪টি সীমিত ওভারের ম্যাচ।

২০২৪ সালে তিন মাসের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি। শাস্তি পেয়েছিলেন ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে কয়েকটি ক্রিকেট ম্যাচে বাজি ধরা নিয়ে দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙ্গায়। নিষেধাজ্ঞা কাটানোর পরই তার টেস্ট অভিষেক হয়েছিল।

ক্রিকেটইংল্যান্ডবেন স্টোকস
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise