মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

রেকর্ডটি থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন তিনি। অকল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অনন্য সেই কীর্তি ছুঁলেন বিরাট কোহলি। ৫০ ওভারের ফরম্যাটে প্রথম ব্যাটার হিসেবে তিন নম্বরে নেমে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। তার রেকর্ডের রাতে বৃষ্টি আইনে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। ভারতের সহজ জয়ের নায়ক কোহলি। ১৩ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭৪ রানের ইনিংসটি ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়েছে। তিন নম্বরে ব্যাট করে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সংগ্রহ ১২৬৬২ রান।



