Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

সেলিমের নাট্যরীতি তরুণ নাট্যকর্মীদের প্রেরণার উৎস

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:২৯
সেলিমের নাট্যরীতি তরুণ নাট্যকর্মীদের প্রেরণার উৎস

গ্রাফিকস: আগামীর সময়

বাংলা নাটকের ভাষা যখন নতুন দিশা খুঁজছিল, তখনই আবির্ভাব ঘটে সেলিম আল দীনের। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই নাট্যকার একাধারে ছিলেন শিক্ষক, গবেষক, সংগঠক এবং শিল্পতাত্ত্বিক।

সেলিম আল দীনের শিক্ষাজীবন ছিল বর্ণাঢ্য। শৈশব-কৈশোর কেটেছে গ্রামেই। মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ফেনী কলেজ থেকে এইচএসসি শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে বিজ্ঞাপন সংস্থায় কাজ করলেও ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ১৯৮৬ সালে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি  বুঝেছিলেন, পশ্চিমা নাট্য-কাঠামোর অন্ধ অনুকরণ করে বাংলার নিজস্ব গল্প বলা সম্ভব নয়। গীতিনাট্য, যাত্রাপালা, কথকতা—এসব ধরনকে তিনি আধুনিক মঞ্চের প্রেক্ষাপটে পুননির্মাণ করলেন। তার ফলে জন্ম হলো ‘কথানাট্য’-র মতো অভিনব ঘরানা। ‘কেরামতমঙ্গল’ অথবা ‘যৈবতী কন্যার মন’ দেখতে বসলে দর্শকের মনে হবে, যেন গ্রামবাংলার প্রাণ সবেমাত্র মঞ্চের বুকে পা রেখেছে।

তিনি বুঝেছিলেন, পশ্চিমের অন্ধ অনুকরণ করে বাংলার নিজস্ব গল্প বলা সম্ভব নয়

১৯৮১-৮২ সালে নাসির উদ্দীন ইউসুফকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’। তার নাটকের মূল উপজীব্য ছিল, বাংলাদেশের শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাপিত জীবন এবং আবহমান সংস্কৃতি। পাশ্চাত্য শিল্পের কৃত্রিম বিভাজন অস্বীকার করে তিনি প্রবর্তন করেন ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ ও ‘নিউ এথনিক থিয়েটার’।

সেলিম আল দীনের সৃজনশীল ভাণ্ডারে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘চাকা’, ‘হরগজ’, ‘যৈবতী কন্যার মন’, ‘বনপাংশুল’ এবং ‘নিমজ্জন’-এর মতো কালজয়ী সব নাটক। কেবল নাটক নয়, ‘বাঙলা নাট্যকোষ’ সংকলন ও সম্পাদনার মাধ্যমে তিনি নাট্য গবেষণার এক বিশাল অভাব পূরণ করেছেন। তার ‘হরগজ’ নাটকটি সুইডিশ ও হিন্দি ভাষায় অনূদিত ও মঞ্চস্থ হয়েছে। তার জীবন ও কাজ নিয়ে নির্মিত হয়েছে ‘চাকা’ ও ‘কিত্তনখোলা’র মতো চলচ্চিত্র। ‘একাত্তরের যীশু’ চলচ্চিত্রের শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে তিনি ১৯৯৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪), একুশে পদক (২০০৭) এবং ভারতের নান্দিকার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি চিরবিদায় নিলেও তার শিল্পদর্শন ও কালজয়ী নাট্যের মাধ্যমে তিনি বেঁচে আছেন বাঙালির হৃদয়ে, বাংলা নাটকের প্রতিটি মঞ্চে। তার প্রবর্তিত নাট্যরীতি আজও তরুণ নাট্যকর্মীদের জন্য এক অন্তহীন অনুপ্রেরণার উৎস।

সেলিম আল দীননাট্যরীতিনাট্যকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে