Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘আমি নিজে পুলিশ, পুলিশ হয়ে বিচার পাচ্ছি না’

  • থানায় অপহরণ মামলা, ফেসবুকে বাবা-মেয়ের পাল্টাপাল্টি ভিডিও অভিযোগ
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৪৫
‘আমি নিজে পুলিশ, পুলিশ হয়ে বিচার পাচ্ছি না’

কদিন ধরেই সামাজিক মাধ্যমে ঘুরছে এক ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে কান্নাজড়িত কণ্ঠে তার মেয়েকে খুঁজছেন। তার মেয়ে নাকি অপহরণ হয়েছে। মেয়েকে ছাড়া ঈদ করতেও পারেননি। কথা বলতে বলতেই ভেঙে পড়ছেন তিনি। পাশে তার স্ত্রী, স্ত্রীর কোলে আরেক সন্তান। কদিন পর আবার আরেক ভিডিও। একই অভিযোগ। তবে এবার তার কণ্ঠে শোনা গেল, ‘আমি নিজে পুলিশ, পুলিশ হয়ে বিচার পাচ্ছি না। তাহলে সাধারণ মানুষ কিভাবে বিচার পাবে?’

ভিডিও দ্রুত ভাইরাল হতে থাকে। তৈরি হতে থাকে নানা প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের মুখে পাল্টা প্রশ্ন তৈরি করে অপহৃত সেই কিশোরী, যখন সামাজিক মাধ্যমে হাজির হন। ফেসবুক লাইভে তার মেয়ে বলতে থাকেন, ‘আমি অপহরণ হইনি। আমি বিবাহিত। আমার স্বামীর কাছে আছি। আমার বাবা এত নাটক করতে পারে।’

এরপর সামাজিক মাধ্যম ভাগ হতে থাকে। একপক্ষ মেয়ের দিকে, আরেক পক্ষ বাবার দিকে। এদিকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ বাবার অভিযোগ চলতেই থাকে। সাংবাদিকদের পরিবর্তে ইউটিউবাররা তার বক্তব্য ধারণ করে সামাজিক মাধ্যমে ছাড়তে থাকেন। ওদিকে মেয়েও নতুন নতুন ভিডিও প্রকাশ করছেন। ফলে সাধারণ মানুষ বুঝতে পারছেন না আসলে ঘটনা কী?

ঘটনা আসলে কী? গত ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই কিশোরী। বগুড়ার একটি থানায় কর্মরত এক পুলিশ সদস্য তার সেই ১৭ বছর বয়সী মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় পর পর দুটি অপহরণের মামলা করেছেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৮ বছর বয়সী এক কিশোরসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন পুলিশ বাবা।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় চুরির হিড়িক, বাড়ছে উদ্বেগ

০৭ জুন ২০২৬

এরপর পুলিশ কিশোরীকে ২৮ ফেব্রুয়ারি ওই কিশোরের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে হাজির করে। কিশোরী জবানবন্দিতে জানায়, ওই কিশোরকে সে বিয়ে করেছে। তাকে অপহরণ করা হয়নি।

তবে বয়স ১৮ বছর না হওয়ায় আদালত কিশোরীকে বাবার জিম্মায় দেন। কিন্তু গত মাসের ১ তারিখে কিশোরী আবারও পালিয়ে কিশোরের কাছে চলে যায়। কিশোরীর বাবা এবার ৭ মে আদমদীঘি থানায় আরেকটি অপহরণ মামলা করেন। মামলাটি বগুড়া ডিবি তদন্ত করছে।

ওই পুলিশ বাবার অভিযোগ, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। তিনি বলছেন, মেয়ের নিখোঁজ হওয়ার পর প্রথমবার মামলা করতে গেলে আদমদীঘি থানার ওসি তার কাছে ঘুষ দাবি করেন। তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে পরে মামলা গ্রহণ করা হয়।

অন্যদিকে, ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া। তিনি বলেন, ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ সদস্যের মেয়ে মানে আমাদেরও মেয়ে। যথাসময়ে দুটি মামলাই গ্রহণ করা হয়েছে। এরপরও তিনি মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছেন।

বাবা-মেয়েঅপহরণ মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ