Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘বাংলাদেশই যখন তোমার সবচেয়ে কাছের আর্জেন্টিনা’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৪:১৩
‘বাংলাদেশই যখন তোমার সবচেয়ে কাছের আর্জেন্টিনা’

সোনিয়া মুন্নির সঙ্গে ফার্নান্দা ও জনাথান

আর্জেন্টিনার মানুষের বাংলাদেশের প্রতি আগ্রহ কমেই বাড়ছে। ফলে এশিয়াতে আর্জেন্টাইনরা এলেই বাংলাদেশে আসার জন্য আগ্রহী হচ্ছেন। সম্প্রতি ফার্নান্দা ও জনাথান নামের দুই আর্জেন্টাইন নাগরিক বাংলাদেশে এসেছেন।

তাদের বাংলাদেশ ভ্রমণের গল্পটা সামাজিক মাধ্যমে লিখেছেন, থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা সোনিয়া মুন্নি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে দুই আর্জেন্টাইন নাগরিক শুধু বাংলাদেশের মানুষের সঙ্গে আর্জেন্টিনার খেলা উপভোগ করতেই বাংলাদেশে এসেছেন।

নিজের ফেসবুক পোস্টে সোনিয়া মুন্নি লিখেছেন, ফার্নান্দা ও জনাথান আর্জেন্টাইন নাগরিক। ওরা দু'জন আজ আমাদের ব্যাংকক দূতাবাসে এসেছিল বাংলাদেশের ভিসা নিতে। থাইল্যান্ডে বেড়াতে এসে সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ী হওয়ার পর ওরা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখবে। ওই দুই আর্জেন্টাইন তখন থাইল্যান্ডের চিয়াংমাই শহরে ছিলেন। সেখান থেকে উড়ে ব্যাংককে এসে বাংলাদেশি ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশে রওনা দেন।

আরও পড়ুন

মেসিকে নিয়ে শাকিরার স্টোরি, কী বলছেন রোকুজ্জো

১৮ জুলাই ২০২৬


রাজু ভাস্কর্যের সামনে আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার ভিডিও দেখিয়ে মুন্নির কাছে জায়গাটার নামও জানতে চান। সোনিয়া মুন্নি লেখেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার খেলা দেখার একটি ভিডিও দেখিয়ে ওরা জানতে চাইল জায়গাটি কোথায়। ওরা সবার সঙ্গে বসে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপভোগ করতে চায়। পরে দেখি জায়গাটি আমার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য এলাকা।’

ঘটনার আরেকটি আবেগঘন দিকও তুলে ধরেন তিনি। তার ভাষায়, সন্ধ্যায় বাসায় ফিরে দেখি, ফার্নান্দা ইনস্টাগ্রাম স্টোরিতে আমাদের একটি ছবি শেয়ার করে আর্জেন্টাইন স্প্যানিশে লিখেছে— 'Cuando lo más Argentino que tenés cerca es Bangladesh!' অর্থাৎ, ‘বাংলাদেশই যখন তোমার সবচেয়ে কাছের আর্জেন্টিনা।’

এই অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে সোনিয়া মুন্নি লিখেছেন, ‘ওদের দেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে, এমন আনন্দ-উদযাপনের সময়ে নিজেদের দেশ থেকে অনেক দূরে থেকেও বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও আবেগ দেখে বাংলাদেশকে ওদের কাছে অনেকটা আর্জেন্টিনার মতোই মনে হয়েছে।’


আরও পড়ুন

দিন দিন ‘গরিব’ হচ্ছেন ইলন মাস্ক

১৮ জুলাই ২০২৬


তিনি বলেন, ‘আর্টস, স্পোর্টস, কালচার কীভাবে কূটনীতিতে ভূমিকা রাখে, সেটি নয়; বরং আমি মুগ্ধ হয়ে ভাবছি, আবেগ কীভাবে ভৌগোলিকভাবে দুই প্রান্তে থাকা দুটি জাতিকে এক করে দেয়।’

মুন্নি বলছেন, সাধারণত অফিসিয়াল কাজের কোনো বিষয় ব্যক্তিগত সামাজিক মাধ্যমে শেয়ার করেন না। তবে খেলাধুলার প্রতি ভালোবাসার কারণেই এই ব্যতিক্রমী ঘটনাটি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।


আর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’