Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

মেসিকে নিয়ে শাকিরার স্টোরি, কী বলছেন রোকুজ্জো

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:১০
মেসিকে নিয়ে শাকিরার স্টোরি, কী বলছেন রোকুজ্জো

বাঁয়ে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও ডানে পপতারকা শাকিরা

ফিফা বিশ্বকাপের ফাইনালে রবিবার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। ফাইনালের আগে লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন পপতারকা শাকিরা। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনা অধিনায়কের লড়াই আর সাফল্যের প্রশংসা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে সেই বার্তা। পরে সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ।

অন্যদিকে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের দৌড়ে এখনো এগিয়ে থাকা ফুটবলারদের একজন মেসি। এই লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

ইনস্টাগ্রামে মেসির একটি ছবি শেয়ার করে ৩৯ বছর বয়সেও তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন শাকিরা। বিশ্বকাপের একাধিক জনপ্রিয় গানের শিল্পী হিসেবে টুর্নামেন্টটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার।

শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করছেন, তা সত্যিই অসাধারণেরও ঊর্ধ্বে। এটি এমন একজন মানুষের মূল্যবোধের পরিচয় দেয়, যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং সময় ও সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে চলেছেন। তিনি প্রমাণ করছেন, একজন মানুষকে বয়স বা অন্যের কথায় বিচার করা যায় না।’

আরও পড়ুন

একটি সারাতে গিয়ে হারালেন ১২টি দাঁত

১৮ জুলাই ২০২৬

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেন শাকিরা। তার মতে, রোকুজ্জোই মেসির শক্তি ও অনুপ্রেরণার অন্যতম উৎস।

তিনি আরও লেখেন, ‘আমি জানি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন সঙ্গী থাকায় মেসি সেই শক্তি ও অনুপ্রেরণা পান, যা তাকে বারবার নিজেকে প্রমাণ করতে সাহায্য করে।’

শাকিরার এই বার্তাটি পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো।
শৈশবের বন্ধু মেসি ও রোকুজ্জো ২০১৭ সালে বিয়ে করেন। তাদের তিন ছেলে রয়েছে।

এদিকে, বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারিংয়ে বিশেষ সুবিধা পাচ্ছে এবং ফুটবল কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের অভিযোগে সমালোচনার মুখেও কথা বলেছেন মেসি।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে পিছিয়ে থেকেও জয় তুলে নেওয়ার পর তিনি বলেছেন, দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং চ্যাম্পিয়নসুলভ মানসিকতাই কাজ করেছে।

মেসি বলেছেন, ‘গত চার বছরে আমরাই সেরা দল। এটা কারও ভালো লাগুক বা না লাগুক, কেউ যা-ই বলুক না কেন, সত্যিটা বদলাবে না।’

তিনি আরও বলেছেন, ‘আবারও আমরা বিশ্বের সেরা দুই দলের একটিতে নিজেদের জায়গা করে নিয়েছি। এটাই প্রমাণ করে, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং আমাদের কিছুই কাউকে দিয়ে পাইয়ে দেওয়া হয়নি।’

পপতারকা শাকিরাফুটবল বিশ্বকাপবিশ্বকাপ ফাইনাললিওনেল মেসিআন্তোনেলা রোকুজ্জো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’