Agamir Somoy E-Paper
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ তরুণ কামরুজ্জামান
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

আপনার জিজ্ঞসা

ভবন ভাড়ার জামানতের টাকা খরচ করার বিধান

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৬:২৮
ভবন ভাড়ার জামানতের টাকা খরচ করার বিধান

প্রতীকী ছবি

প্রশ্ন

আমি কয়েকটি বাণিজ্যিক ফ্লোর ভাড়া দিয়ে থাকি এবং এর বিপরীতে ভাড়াটিয়ার কাছ থেকে জামানত গ্রহণ করি। জামানত হিসেবে জমাকৃত টাকার একটা অংশ ভাড়া বাবদ প্রতি মাসে নির্ধারিত হারে কর্তন হয়। আর বাকি অংশ চুক্তির মেয়াদান্তে ভাড়াটিয়াকে ফেরত দিতে হয়। যেমন, তিন বছর মেয়াদে ভাড়া-চুক্তি করা হয়েছে। মাসিক ভাড়া ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা এবং ভাড়া গ্রহণের সময় ভাড়াটিয়ার কাছ থেকে জামানত নেওয়া হয়েছে ২০ লক্ষ টাকা।

চুক্তি সম্পন্ন হয়েছে এভাবে যে, ভাড়াটিয়া প্রতি মাসে ভাড়া বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করবে। আর জামানতের টাকা থেকে প্রতি মাসে ভাড়া বাবদ ২০ হাজার টাকা কর্তন হবে। এভাবে জামানতের টাকা থেকে তিন বছরে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা কর্তন হয়ে চুক্তির মেয়াদান্তে ভাড়াটিয়াকে ফেরত দেওয়া হবে ১২ লক্ষ ৮০ হাজার টাকা।

এখন আমার জিজ্ঞাসা হল–

১. জামানতের এই ২০ লক্ষ টাকা কি আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারব? জামানতের এই টাকা ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

২. জামানত হিসাবে নেওয়া ২০ লক্ষ টাকার যাকাত আমাকে দিতে হবে, নাকি ভাড়াটিয়া দেবে? দয়া করে জানাবেন।

-মুহাম্মাদ নূরে আলম, ওয়েস্ট কাফরুল, তালতলা, ঢাকা।

উত্তর

প্রশ্নের বিবরণমতে ভাড়া গ্রহীতা থেকে জামানতের নামে আপনি এককালীন যে ২০ লক্ষ টাকা নিয়েছেন, সেখানে দুই ধরনের টাকা রয়েছে।

১. অ্যাডভান্স বা অগ্রিম ভাড়া।

২. জামানত বা সিকিউরিটি মানি।

সুতরাং এ থেকে চুক্তি অনুযায়ী যেহেতু ২০ হাজার টাকা করে তিন বছরে মাসিক ভাড়া বাবদ কর্তন ধরা হবে, তাই ৩৬x২০,০০০=৭,২০,০০০ টাকা অগ্রিম ভাড়া হিসেবে ধর্তব্য হবে। প্রথম দিন থেকেই আপনি অগ্রিম ভাড়া বাবদ গৃহীত ওই টাকার মালিক হয়ে যাবেন। ওই টাকা আপনি নিজের মালিকানাধীন সম্পদ হিসাবে বৈধ যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন এবং এর যাকাতও আপনাকে আদায় করতে হবে।

কিন্তু বাকি ১২ লক্ষ ৮০ হাজার টাকা জামানত বা সিকিউরিটি মানি হিসেবে আপনার কাছে জমা থাকবে, যা চুক্তি অনুযায়ী ভাড়ার মেয়াদ শেষে ভাড়া গ্রহীতাকে ফেরত দিতে হবে। এ টাকার মালিক ভাড়া গ্রহীতা; আপনি নন। আপনার কাছে এই টাকা বন্ধক হিসেবে থাকবে। তা ব্যবহার করা আপনার জন্য জায়েয হবে না। কেননা বন্ধক গ্রহীতার জন্য বন্ধকি বস্তু ব্যবহার করে উপকার গ্রহণ করা জায়েয নয়।

আপনার কর্তব্য হল, এই টাকা হেফাজত করে রাখা। আর আপনি যেহেতু এই টাকার মালিক নন, তাই এই টাকার যাকাতও আপনাকে দিতে হবে না।

–মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৫০৬৯; কিতাবুল আছল ৩/১৭৩; আলজামিউল কাবীর, পৃ. ২৫; আলমাবসূত, সারাখসী ২১/১০৬, ১২২; বাদায়েউস সানায়ে ৪/৬১; আলমুহীতুর রাযাবী ১/৫১৯; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৪৮; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৮৩; রদ্দুল মুহতার ৬/৪৮২

উৎস: আল কাউসার, আগস্ট ২০২৬ ইং।

    শেয়ার করুন:
    Advertisement
    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলায় ছাত্রদল নেতার সঙ্গে সাংবাদিকও আটক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০২

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস

    ১১ আগস্ট ২০২৬, ২০:০৯

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    জামিনে মুক্ত মাদক মামলার আসামিকে ফুল দি‌য়ে বরণ বিএনপি নেতার

    ১১ আগস্ট ২০২৬, ২২:২০

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর ও অজিত দোভালের পরপর দুই বৈঠক

    ১১ আগস্ট ২০২৬, ২১:০০

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    প্রথম তীর্থের ঘরে টিভি, দ্বিতীয় ইরফানের পুরস্কার এসি

    ১১ আগস্ট ২০২৬, ২২:২৬

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    কুয়াকাটায় জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’

    ১১ আগস্ট ২০২৬, ২২:৪৬

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ওপর যুবদলের হামলা

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১৪

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    এআইইউবি ও রাশিয়ান হাউসের একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ২২:৫৭

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    দেশে ৩০ লাখ সাবস্ক্রাইবারের প্রথম সংগীতশিল্পী মনির খান

    ১১ আগস্ট ২০২৬, ২৩:১০

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    এবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩২

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১০ লাখ টাকার ড্রেনের দেয়ালে ফাটল, ভরসা কাঠের ঠেকা

    ১১ আগস্ট ২০২৬, ২১:৩০

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    রাজারবাগে পিকআপের চাপায় মোটরসাইকেল চালক নিহত

    ১১ আগস্ট ২০২৬, ২৩:২০

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    ১১ আগস্ট ২০২৬, ২১:২৯

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    এক হাত হারিয়েও থামেনি অর্ণব

    ১২ আগস্ট ২০২৬, ০৫:৫০

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    দক্ষ জনশক্তি ও যুব উন্নয়নে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-সিঙ্গাপুর

    ১১ আগস্ট ২০২৬, ২৩:৪৪

    advertiseadvertise