Agamir Somoy E-Paper
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
১ টাকার শিক্ষক লুৎফর রহমান
বুধবার, ২৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইসলামী নৈতিকতা

  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইসলামের নৈতিক নির্দেশনা
মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৬:৫৯
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইসলামী নৈতিকতা

প্রতীকী ছবি

বর্তমান পৃথিবী এমন এক প্রযুক্তির যুগে প্রবেশ করেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) মানুষের জীবনযাত্রা, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। কয়েক বছর আগেও যে কাজগুলো সম্পন্ন করতে মানুষের দীর্ঘ সময় ও পরিশ্রম প্রয়োজন হতো, আজ সেগুলোর অনেকগুলোই এআইয়ের মাধ্যমে মুহূর্তেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে এই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি সৃষ্টি করেছে নৈতিকতা, দায়িত্ববোধ ও জবাবদিহি সম্পর্কিত নতুন প্রশ্নও। তাই একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এআই ব্যবহার করার ক্ষেত্রে ইসলামী নীতিমালা ও নৈতিকতার বিষয়গুলো জেনে নেওয়াও জরুরি।

ইসলামের দৃষ্টিতে জ্ঞান ও প্রযুক্তি নিজে কখনো ভালো বা মন্দ নয়। বরং এগুলোর মূল্যায়ন নির্ভর করে ব্যবহারের উদ্দেশ্য ও ফলাফলের ওপর। একটি ছুরি যেমন চিকিৎসকের হাতে জীবন রক্ষার উপকরণ, তেমনি অপরাধীর হাতে ক্ষতির মাধ্যম হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। এআই ব্যবহার করে যেমন গবেষণা, শিক্ষা ও মানবকল্যাণের কাজ এগিয়ে নেওয়া যায়, তেমনি মিথ্যা তথ্য প্রচার, প্রতারণা, চরিত্রহনন কিংবা অশ্লীলতা বিস্তারও সম্ভব। তাই ইসলামের শিক্ষা হলো, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বদা ন্যায়, সত্য ও কল্যাণকে প্রাধান্য দেওয়া।

পবিত্র কোরআনে মহান আল্লাহতাআলা ইরশাদ করেছেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না।’ (সুরা মায়িদা, আয়াত : ২)। এই আয়াতের আলোকে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে ব্যবহার করা উচিত, যা মানবকল্যাণে ভূমিকা রাখে এবং পাপ বা অন্যায়ের সহযোগী না হয়।

বর্তমানে এআই ব্যবহার করে ছবি, ভিডিও, অডিও ও লেখা তৈরি করা সম্ভব। এর ফলে ‘ডিপফেইক’ প্রযুক্তির মাধ্যমে কারও বক্তব্য বা চেহারা বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমরা নিশ্চই জানি যে,  ডিপফেইক (Deepfake) হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি এমন ছবি, ভিডিও বা অডিও, যা দেখতে বা শুনতে সম্পূর্ণ বাস্তব মনে হলেও আসলে তা জাল বা কৃত্রিমভাবে তৈরি। অথচ ইসলাম মিথ্যা, প্রতারণা ও মানুষের সম্মানহানিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

‘যে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (মুসলিম, হাদিস: ১০২) অতএব এআই ব্যবহার করে ভুয়া তথ্য তৈরি বা প্রচার করা ইসলামী নৈতিকতার পরিপন্থী কাজ।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বুদ্ধিবৃত্তিক সততা। বর্তমানে অনেক শিক্ষার্থী ও গবেষক এআই ব্যবহার করে প্রবন্ধ, গবেষণাপত্র বা বিভিন্ন একাডেমিক কাজ সম্পন্ন করছেন। এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করা বৈধ হতে পারে, তবে অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেওয়া, তথ্য যাচাই না করে প্রকাশ করা বা প্রতারণামূলকভাবে একাডেমিক সুবিধা নেওয়া ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। ইসলাম সত্যবাদিতা ও আমানতদারিতার শিক্ষা দেয়। তাই এআই ব্যবহারের ক্ষেত্রেও সততা বজায় রাখা অপরিহার্য।

গোপনীয়তা রক্ষা ইসলামী নৈতিকতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য, ছবি বা নথি তার অনুমতি ছাড়া ব্যবহার করা হলে তা অন্যের অধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। পবিত্র কোরআনে আল্লাহতাআলা বলেছেন,

وَلَا تَجَسَّسُوا

‘তোমরা গোপন অনুসন্ধান করো না।’ (সুরা হুজুরাত, আয়াত : ১২)  এই নির্দেশনা প্রযুক্তির যুগেও সমানভাবে প্রযোজ্য।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারও কম নয়। ইসলামী গবেষণা, কোরআন-হাদিস অনুসন্ধান, ভাষা শিক্ষা, চিকিৎসাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একজন মুসলিম যদি এ প্রযুক্তিকে মানুষের উপকার, জ্ঞানচর্চা ও সমাজসেবার কাজে ব্যবহার করেন, তবে তা কল্যাণকর উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে, এআই যতই উন্নত হোক, এটি কিছুতেই মানুষের বিকল্প হতে পারে না। মানুষের বিবেক, নৈতিকতা, দায়বদ্ধতা ও আল্লাহভীতি কোনো যন্ত্রের মাধ্যমে প্রতিস্থাপিত হতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য দিতে পারে, বিশ্লেষণ করতে পারে, পরামর্শ দিতে পারে; কিন্তু নৈতিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব মানুষেরই। কিয়ামতের দিন কোনো যন্ত্র নয়, বরং মানুষকেই তার কাজের জন্য জবাবদিহি করতে হবে।

তাই দ্রুত বিস্তার লাভ করতে থাকা এআই প্রযুক্তির এই আধুনিক দুনিয়ায় মুসলিমদের প্রযুক্তি-সচেতনতা খুব বেশি প্রয়োজন। যেন  কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে ব্যবহার করতে পারেন, যাতে তা সত্য, ন্যায়, মানবকল্যাণ ও তাকওয়ার মূল্যবোধকে শক্তিশালীকরণে সহায়ক হয়। কারণ ইসলামের দৃষ্টিতে প্রযুক্তির প্রকৃত সাফল্য তখনই, যখন তা মানুষের উপকারে আসে এবং মানুষকে তার স্রষ্টার প্রতি দায়িত্বশীল হতে সাহায্য করে।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

কৃত্রিম বুদ্ধিমত্তাএআই(AI)ইসলামী নৈতিকতা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৪ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    কলম্বিয়া
    ০
    কঙ্গো
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কানাডা
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    কাতার
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ব্রাজিল
    ০
    স্কটল্যান্ড
    ০
    ২৫ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    মরক্কো
    ০
    হাইতি
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    মেক্সিকো
    ০
    ২৫ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    দক্ষিণ আফ্রিকা
    ০
    দক্ষিণ কোরিয়া
    ০
    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ১ টাকার শিক্ষক লুৎফর রহমান

    ২৪ জুন ২০২৬, ০৩:৩৬

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোন

    ২৪ জুন ২০২৬, ০৫:৫৪

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ভেঙে পড়ার ছয় বছরেও সংস্কার হয়নি সেতু, বিচ্ছিন্ন ২০ গ্রাম

    ২৪ জুন ২০২৬, ০০:১২

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ক্রোয়েশিয়ার জয়ে পানামার বিদায়

    ২৪ জুন ২০২৬, ০৭:০৪

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    পাকুন্দিয়ায় বজ্রাঘাতে হাসপাতালে তিনজন

    ২৪ জুন ২০২৬, ০৫:৪৮

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    সুখবর দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি

    ২৪ জুন ২০২৬, ১০:১৫

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

    ২৪ জুন ২০২৬, ০৫:৩৯

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

    ২৪ জুন ২০২৬, ০৭:৪৯

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    টিউবওয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩৩ শিক্ষার্থী

    ২৪ জুন ২০২৬, ০০:৪১

    চল্লিশে পা অসীমে চোখ

    চল্লিশে পা অসীমে চোখ

    ২৪ জুন ২০২৬, ০৫:৩২

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৪ জুন)

    ২৪ জুন ২০২৬, ০৭:১২

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ জিতবে স্পেন!

    ২৪ জুন ২০২৬, ১১:৩০

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

    ২৪ জুন ২০২৬, ০৫:২৭

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করে সিনেটে প্রস্তাব পাস

    ২৪ জুন ২০২৬, ০৮:৪৭

    বিদ্যুৎ ধনীদের গরিবের অন্ধকার

    বিদ্যুৎ ধনীদের গরিবের অন্ধকার

    ২৪ জুন ২০২৬, ০৫:১৬

    advertiseadvertise