এক মামলায় জামিন পেলেন ছাত্রলীগ নেত্রী রিভা
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে করা এক মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন এবং রুল জারির আদেশ দেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।
রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জুলাইয় আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে ছিলেন এই নেত্রী। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে আটক করা হয় তাকে।

