জয় পেলেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৯৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ ফলাফল জানা যায়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ৬২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৬৩৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪১২ ভোট।



