হার মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন সারজিস

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।
ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বিজয়ের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪ ভোটে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম নিজেই হাজির হন বিজয়ী প্রার্থী মুহম্মদ নওশাদ জমিরকে অভিনন্দন জানাতে।
পাশাপাশি দু–একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।



