পিডিপির চেয়ারম্যান মনির, মহাসচিব আমান

মনিরুল ইসলাম ও আমানতউল্লাহ আমান।
প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির নতুন চেয়ারম্যান হিসেবে মো. মনিরুল ইসলাম (মনির) এবং মহাসচিব হিসেবে আমানতউল্লাহ আমান নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে দলটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে আগত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন তারা।
এ ছাড়া দলটির কো-চেয়ারম্যান হয়েছেন কাজী আদনান তাজীম; ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ও হারুন আল রশীদ খান; যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, মো. হেদায়েত উল্লাহ জামালী ও ইসরাত জাহান বিথী এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জুয়েল আকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমপি। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ডা. সামছুল আলম, জনতার অধিকার পাটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন সম্রাট, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান নুরে আমল প্রমুখ।




