স্মৃতির আয়নায় নাইন-ইলেভেন
আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা একটি বিমান আঘাত হানার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় টাওয়ারে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
২০০১ সালের ১১ সেপ্টেম্বর। একটি ভয়াবহ সকাল। ছিনতাই করা বিমান আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনের পেন্টাগনে। পেনসিলভানিয়ার একটি মাঠেও বিধ্বস্ত হয় আরেকটি বিমান।
মুহূর্তেই বদলে যায় ইতিহাস। প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। দুই যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেই দিনের ভয়াবহ দৃশ্যগুলো আজও মানুষের স্মৃতিতে দগদগে ক্ষত হয়ে আছে।
১

প্রথম টুইন টাওয়ারটি ধসে পড়ার প্রায় আধা ঘণ্টা পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অবশিষ্ট টাওয়ার—'টাওয়ার ২'—ধুলো ও ধ্বংসস্তূপের মেঘে মিলিয়ে যায়
২

একটি বাণিজ্যিক বিমান আঘাত হানার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশ দিয়ে উড়ে যাচ্ছে একটি হেলিকপ্টার
৩

বিমান আঘাত হানার পরপরই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টাওয়ারগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা যায়
৪

যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ অ্যান্ড্রু কার্ড তাকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্বিতীয় বিমান আঘাত হানার খবর জানান
৫

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান আঘাত হানার দৃশ্য হতবাক হয়ে যান পথচারীরা
৬




