Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

বাতাসের পেটে এতিমের চাল

agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩
বাতাসের পেটে এতিমের চাল

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর,

জেলা প্রশাসক চাঁদপুর

মহোদয়, আমি মতলব উত্তর উপজেলার এক অখ্যাত এতিমখানার নামপরিচয়হীন এক আবাসিক কিশোর। জীবনের বড় বড় অঙ্কের হিসাব মেলানোর বয়স বা বুদ্ধি— কোনোটাই আমার নেই। তবে একটা হিসাব ভালো বুঝি, তা হলো পেটের ভেতরের খিদের আগুন। কারণ, জ্ঞান হওয়ার পর থেকে সেই জ্বলন্ত আগুনের সঙ্গেই আমার নিত্য বসবাস।

কদিন আগে খবর এলো, সরকার বাহাদুর আমাদের মতো ভাগ্যহত শিশুদের জন্য ৪৬ টন চালের এক বিশাল বরাদ্দ পাঠিয়েছেন। খবরটা শুনে ভেবেছিলাম, অন্তত কিছুদিন আমাদের ভাতের থালার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতে হবে না; পেট ভরে দু-মুঠো অন্ন জুটবে।

কিন্তু হায়! সরকারি বরাদ্দের সেই চাল আমাদের দুয়ারে আসার আগেই অর্ধেক হাওয়া। সরকারি গুদামের খাতা-কলমে এক টন চালের ‘ডিও’ ইস্যু হলো, কিন্তু সেই চাল যখন সব হাত ঘুরে অলৌকিকভাবে আমাদের এতিমখানায় এসে পৌঁছাল, তখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০০-৬০০ কেজিতে! মাঝখানের ৪০০ কেজি চাল কোন বাতাসে কর্পূরের মতো উবে গেল, সেই রহস্য উন্মোচন করার সাধ্য আমাদের মতো এতিমদের নেই।

আমরা তো অর্ধেক চাল অন্তত চোখে দেখেছি। কলাকান্দি ইউনিয়নের ‘নেদায়ে ইসলাম’ কিংবা বিনন্দপুরের ‘মদিনাতুল উলুম’-এর মতো অনাথ আশ্রমগুলোর কপাল তো আরও মন্দ। বর্তমান বাজারে এক টন চালের দাম যেখানে ৫০ হাজার টাকারও বেশি, সেখানে তাদের হাতে চালের বদলে গুঁজে দেওয়া হয়েছে মাত্র ১৫ থেকে ১৮ হাজার টাকা! উপজেলায় এমন কিছু ‘ডিজিটাল এতিমখানা’ আবিষ্কৃত হয়েছে, যাদের অস্তিত্ব শুধু চকচকে সাইনবোর্ডেই সীমাবদ্ধ। সেখানে কোনো অনাথ শিশুর ক্রন্দন নেই, শিক্ষার আলো নেই; অথচ কাগজে-কলমে তারাও ঠিকই এক টন করে চাল নিচ্ছে।

চমৎকার লেগেছে আমাদের মান্যবর পিআইও এবং খাদ্য কর্মকর্তাদের সরল স্বীকারোক্তি। তারা বলছেন— ‘খাতা-কলমে কোনো ভুল নেই; বাইরে কে কী করেছে, তা তারা জানেন না!’ কী নিখুঁত ও পবিত্র এই সাধুতা!

হতাশার চাদর মুড়ি দিয়ে তাই আজ আপনার দরবারে এই পত্র পাঠালাম। আমাদের মুখের গ্রাস যারা কেড়ে নিয়েছে, তাদের বিচার কি এ দেশেই হবে, নাকি খোদার আদালতের জন্য তোলা থাকবে— সেই উত্তর আপনার কর্মের কাছেই প্রত্যাশা করি।

ইতি

নুন আনতে পান্তা ফুরানো এক এতিম কিশোর

এতিমমতলবএতিমখানাসরকার বাহাদুরসরকারি বরাদ্দকলাকান্দি ইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    advertiseadvertise