Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, তদন্ত ও জবাবদিহি চায় ফ্রান্সের এফবিজেএ

হাসান ইলিয়াছ, প্যারিস থেকে
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৫:২৯
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, তদন্ত ও জবাবদিহি চায় ফ্রান্সের এফবিজেএ

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ফ্রান্সভিত্তিক সাংবাদিক সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন এফবিজেএর জনসংযোগ সেলের প্রধান নিয়াজ মাহমুদ ও সদস্য মুমিন আনসারী।

বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের বাইরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন ক্যাম্পাস সাংবাদিক রয়েছেন। তারা হলেন আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোরের আরিফুজ্জামান কোরবান এবং সমকালের মাইনুল ইসলাম রাজু।

এফবিজেএ জানিয়েছে, হামলার সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সংগঠনটির মতে, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর আঘাত।

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিক আহত

০৪ অক্টোবর ২০২৬

ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ভিডিওসহ সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণ এবং হামলায় জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির নেতৃত্বের স্পষ্ট নিন্দা জানানোর আহ্বানও জানিয়েছে এফবিজেএ। হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যেন তাদের জবাবদিহি এড়ানোর সুযোগ না করে, সে বিষয়ে সতর্ক করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগকে ঘিরে অতীতে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের যে অভিযোগ ও অভিজ্ঞতা রয়েছে, তার পুনরাবৃত্তি যেন ছাত্রদলের ব্যানারে না ঘটে। রাজনৈতিক পরিচয় কোনো ব্যক্তিকে জবাবদিহি থেকে সুরক্ষা দিতে পারে না বলেও উল্লেখ করেছে এফবিজেএ।

সংগঠনটি বলেছে, জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, হুমকি বা প্রতিশোধের মুখে পড়তে দেওয়া উচিত নয়। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।




রাজশাহী বিশ্ববিদ্যালয়সাংবাদিকের ওপর হামলাফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?