Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

সাইপ্রাসে বিদেশি কর্মীদের চার বছরের চাকরির সীমা বাতিল

  • স্বস্তিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা
মো. ওমর ফারুক, সাইপ্রাস থেকে
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:৩৮
শেয়ার করুন:
সাইপ্রাসে বিদেশি কর্মীদের চার বছরের চাকরির সীমা বাতিল

সাইপ্রাস ফেডারেশন অব প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সিজর সভা

সাইপ্রাসে সাধারণ কর্মসংস্থান খাতে বিদেশি শ্রমিকদের সর্বোচ্চ চার বছর চাকরি করার সীমা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর ফেডারেশন। এতে বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশের কর্মীরা উপকৃত হতে পারেন। বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, কিচেন, কেয়ারগিভার ও অন্যান্য সাধারণ কর্মসংস্থান খাতে কর্মরত শ্রমিকদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।

সাইপ্রাস ফেডারেশন অব প্রাইভেট এমপ্লয়মেন্ট এজেন্সিজ জানিয়েছে, সরকারের মন্ত্রী পর্যায়ের কমিটির এ সিদ্ধান্ত বিদেশি কর্মীদের দীর্ঘদিন চাকরি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি অপ্রয়োজনীয় বাধা দূর করেছে। সংগঠনটি সাইপ্রাস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেইভিই) সঙ্গে সম্পৃক্ত।

আগের নিয়ম অনুযায়ী, তৃতীয় দেশের নাগরিকদের (থার্ড কান্ট্রি ন্যাশনালস) সাধারণ কর্মসংস্থান খাতে সর্বোচ্চ চার বছর কাজ করার পর রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট নবায়নে বিশেষ অনুমোদন নিতে হতো। নতুন সিদ্ধান্তে এ অতিরিক্ত অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে নিয়োগকর্তারা অভিজ্ঞ বিদেশি কর্মীদের চাকরিতে ধরে রাখতে আগের তুলনায় সহজে পারবেন।

এ পরিবর্তনে কিচেন অ্যাসিস্ট্যান্ট, কেয়ারগিভার, ওয়েটার, বেকারি কর্মী এবং চিজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতের কর্মীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন।

ফেডারেশনের মতে, সাইপ্রাসের বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিজ্ঞ কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী নিয়োগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাড়তি অর্থ ব্যয় হয়। নতুন কর্মীদের প্রশিক্ষণ দিতেও সময় লাগে, পাশাপাশি বাড়ে প্রশাসনিক জটিলতা। নতুন সিদ্ধান্তে অভিজ্ঞ কর্মীদের ধরে রাখা সহজ হবে, কমবে নিয়োগকর্তাদের খরচ এবং স্থিতিশীল হবে ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম।

ফেডারেশনের সভাপতি ইয়াকোভোস পেম্বেডজিয়ান বলেন, বিদেশি কর্মীদের চার বছরের চাকরির সীমাবদ্ধতা তুলে নেওয়া তাঁদের সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিল। সরকারের সিদ্ধান্তটি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, “এটি কর্মসংস্থানের স্থিতিশীলতা নিশ্চিত করা, অভিজ্ঞতা ধরে রাখা এবং সাইপ্রাসের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

পেম্বেডজিয়ান আরও বলেন, তাঁদের সংগঠন সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি নিয়োগকর্তা ও সাইপ্রাসের সামগ্রিক অর্থনীতির প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও কাজ করে। ব্যবসাপ্রতিষ্ঠানের চাহিদা, শ্রমবাজারের সুষ্ঠু পরিচালনা এবং স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে বাস্তবসম্মত ও কার্যকর কর্মসংস্থান নীতি গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

চার বছরের চাকরির সীমা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার দাবি জানিয়েছে ফেডারেশন। এ জন্য সরকারি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তাব সরকারের কাছে তুলে ধরবে সংগঠনটি।

সরকারি খাতের ডিজিটাল ব্যবস্থার রূপান্তর নিয়েও মত দিয়েছে ফেডারেশন। তাদের মতে, ডিজিটাল সংস্কারের লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাজ সহজ করা, সরকারি সেবার মান বাড়ানো এবং শ্রমবাজারের কার্যক্রম আরও দক্ষ করা।

এ বিষয়ে গত ১২ নভেম্বর ফেডারেশনের আয়োজনে দেশব্যাপী একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি কর্মসংস্থান খাতের ১২০ জনের বেশি পেশাজীবী ও প্রতিনিধি অংশ নেন।

সভায় বিদেশি কর্মীদের আবেদন জমা দেওয়ার নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পর সৃষ্ট সমস্যা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জনবল সংকট এবং ডিজিটাল ব্যবস্থার ওপর কার্যকর নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নতুন আবেদন পদ্ধতি ও প্ল্যাটফর্ম ব্যবহারে কর্মসংস্থান সংস্থাগুলোর বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

তাঁরা জানান, সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোতে পর্যাপ্ত জনবল না থাকায় বিদেশি কর্মীদের আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এতে কর্মসংস্থান সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম এবং উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে।

ফেডারেশন সরকারি কর্মচারীদের সেবার প্রচেষ্টার প্রশংসা করলেও জানিয়েছে, বর্তমান জনবল দিয়ে আবেদনকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

সভায় বিদেশি কর্মী নিয়োগের ডিজিটাল আবেদন প্ল্যাটফর্মের ওপর কার্যকর নজরদারির বিষয়টিও গুরুত্ব পায়। ফেডারেশন চায়, এ প্ল্যাটফর্মে শুধু অনুমোদিত ব্যক্তি ও লাইসেন্সপ্রাপ্ত কর্মসংস্থান পেশাজীবীরাই আবেদন জমা দিতে পারবেন।

সংগঠনটির মতে, অননুমোদিত ব্যক্তিদের মাধ্যমে আবেদন জমা দেওয়া বন্ধ করা গেলে বিদেশি কর্মীদের শোষণ ও প্রতারণা এবং কর্মসংস্থান খাতে অন্যায্য প্রতিযোগিতা ঠেকানো সম্ভব হবে। এ জন্য আবেদন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সভায় উত্থাপিত সমস্যা ও প্রস্তাব সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর কাছে তুলে ধরবে ফেডারেশন। বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করা, সরকারি সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক জটিলতা দূর করতে সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

সাইপ্রাসে কর্মরত বাংলাদেশিসহ অন্যান্য তৃতীয় দেশের নাগরিকদের জন্য চার বছরের চাকরির সীমাবদ্ধতা তুলে নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হোটেল, রেস্টুরেন্ট, কিচেন, বেকারি ও কেয়ারগিভার খাতে কর্মরত অভিজ্ঞ শ্রমিকদের দীর্ঘমেয়াদে চাকরি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে।

তবে চার বছরের সীমা বাতিলের অর্থ বিদেশি কর্মীদের স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি বা নাগরিকত্ব পাওয়া নয়। একইভাবে সবার ওয়ার্ক পারমিটও স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে না। পারমিট নবায়নের ক্ষেত্রে প্রচলিত অন্যান্য আইন, যোগ্যতা ও শর্ত বহাল থাকবে।

সরকারের এ সিদ্ধান্তে সাইপ্রাসের শ্রমবাজারে বিদেশি কর্মীদের কর্মসংস্থান আরও স্থিতিশীল হবে বলে আশা করছে দেশটির বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর ফেডারেশন।

সাইপ্রাসপ্রবাসী শ্রমিকবাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু