Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৬:৩৫
শেয়ার করুন:
নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি

মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীর উভয় তীরে চলমান নদীতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এই কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চলমান প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নদীভাঙন প্রতিরোধে নেওয়া কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আগামীর সময়কে এসব তথ্য জানিয়েছেন।

এরপর বেলা ১১টায় প্রতিমন্ত্রী হবিগঞ্জ জেলার সদর উপজেলাধীন লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাডে ক্ষতিগ্রস্ত খোয়াই নদী রক্ষা বাঁধের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের নির্দেশনা দেন।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতি রোধ এবং খোয়াই নদী রক্ষা বাঁধের স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা অনুযায়ী আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি এখানে এসেছেন। নদী ও বাঁধের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই প্রতিরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত বাঁধের জরুরি মেরামত দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও কার্যকর নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রীফরহাদ হোসেন আজাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু