Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহনন, বেশিরভাগই মেয়ে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬
এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহনন, বেশিরভাগই মেয়ে

প্রতীকী ছবি

আবেগীয় অস্থিরতা, পরিচয় সংকট ও একাডেমিক চাপ শিক্ষার্থীদের দিনদিন মানসিকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলছে। গেল বছর ৪০৩ শিক্ষার্থী বেছে নিয়েছে আত্মহননের পথ। এর মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজপড়ুয়া মেয়ে।  


২০২৫ সালের এ তথ্য তুলে ধরেছে সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন। সমীক্ষার প্রতিবেদন নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। জরিপে দেশের ১৬৫টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত আত্মহত্যা সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে।


সংগঠনের হিসাবে, আত্মহননকারী শিক্ষার্থীর মধ্যে ১৯০ জনই স্কুল পর্যায়ের। যা মোট ঘটনার ৪৭ দশমিক ৪০ শতাংশ। কলেজ পর্যায়ে ৯২ জন (২২.৮ শতাংশ), বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন (১৯.১০ শতাংশ) এবং মাদ্রাসায় ৪৪ জন (১০.৭২ শতাংশ) শিক্ষার্থী আত্মহত্যা করেছে।


আত্মহত্যা করা ৪০৩ জনের মধ্যে মেয়ের সংখ্যা ২৪৯ জন (৬১.৮ শতাংশ) এবং ছেলে ১৫৪ জন (৩৮.২ শতাংশ)।

এর মধ্যে স্কুলের ১৩৯ জন ছাত্রী ও ৫১ জন ছাত্র, কলেজের ৫০ জন কিশোরী ও ৪২ জন কিশোর। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণরা আত্মহত্যা করেছেন বেশি। সংখ্যাটি- ৪১ জন তরুণ ও ৩৬ জন তরুণী।

বিশ্লেষণে বলা হয়েছে, কৈশোরে মেয়েরা পারিবারিক ও সামাজিক চাপ, সম্পর্কের টানাপড়েন এবং আবেগীয় সংকটে বেশি ভেঙে পড়ছে। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে পুরুষ শিক্ষার্থীরা ভুগেছেন ভবিষ্যৎ অনিশ্চয়তা ও কর্মসংস্থান সংকটের দুশ্চিন্তায়।

কারণভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, হতাশায় ২৭.৭৯ শতাংশ, অভিমানে ২৩.৩২ শতাংশ, একাডেমিক চাপে ৭২ জন, প্রেমঘটিত কারণে ৫৩ জন, পারিবারিক টানাপড়েনে ৩২ জন, মানসিক অস্থিতিশীলতায় ২৫ জন এবং যৌন নির্যাতনের কারণে ১৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

এক নারী শিক্ষার্থী নিজ প্রাণ নিয়েছেন সাইবার বুলিংয়ের কারণেও।
 

আঁচল ফাউন্ডেশনের তথ্যে, ১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার ৬৬.৫০ শতাংশ। ২০ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার ২২.৬ শতাংশ। এই ৪০৩ জনের মধ্যে ৪৪ জনের বয়স ১২ বছরের নিচে।

এলাকা হিসাবে, আত্মহননকারীদের ১১৮ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রামের আছে ৬৩ জন, বরিশালের ৫৭ জন এবং রাজশাহীর ৫০ জন।


বিশ্ববিদ্যালয়ের ৭৭ শিক্ষার্থীদের মধ্যে ৪৪ জন পাবলিকের, ১৭ জন প্রাইভেটের, ৬ জন মেডিকেল কলেজের এবং ১০ জন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের ছাত্র-ছাত্রী।

পরিবারে খোলামেলা যোগাযোগের অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার কাউন্সেলিং ব্যবস্থার ঘাটতি এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সামাজিক অজ্ঞতা এই পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বক্তারা।


সংগঠনটি ২০২৪ সালেও এমন জরিপ চালিয়েছিল। সে বছরের হিসাবে, ৩১০ জন শিক্ষার্থী বেছে নিয়েছিল আত্মহত্যার পথ।

আত্মহত্যাশিশু-কিশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু