ঢাকায় শুষ্ক আবহাওয়া, দিনের তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।















