Agamir Somoy E-Paper
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!
সোমবার, ১৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আবার ঢাকা–নারিতা ফ্লাইট!

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৪:০৭
আবার ঢাকা–নারিতা ফ্লাইট!

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। ছবি: আগামীর সময়

জাপানের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ঢাকা–নারিতা–ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী ২৭ জুলাইকে সম্ভাব্য তারিখ ধরে এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

আজ সোমবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেছেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে বাণিজ্যিক কার্যকারিতা, বিমান সংকট ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনায় এই রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

আফরোজা খানম জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জাপান-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্যিক ও জনসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দ্রুত এই রুট পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়। তবে জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে জানানোয় ফ্লাইট চালুর সময়সূচি পিছিয়েছে।

মন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে ২৭ জুলাই থেকে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের ওয়াইডবডি বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার দিয়ে ফ্লাইটটি পরিচালিত হবে এবং টিকিটের মূল্য যৌক্তিক রাখার চেষ্টা করা হবে। আগামী ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আকাশপথে পুনরায় চালু হওয়া কোনো রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে সময় লাগে। বাজার তৈরি, যাত্রী আস্থা অর্জন এবং চাহিদা বৃদ্ধির প্রক্রিয়া ধাপে ধাপে এগোয়। তবে কার্যকর বিপণন কৌশল ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে রুটটির সম্ভাবনা ক্রমেই শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে তা সম্ভব হয়নি এবং তারিখ পিছিয়ে ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, ২০২৫ সালের জুলাইয়ে রাজনৈতিক কারণে এই রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছিল, যদিও সেটি তখন লাভজনক অবস্থার দিকে এগোচ্ছিল। বর্তমান সরকার তা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী রয়েছেন এবং এ সংখ্যা বাড়ছে। ফলে এই রুটে যাত্রী চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিকল্পনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার মাধ্যমে রুটটি দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকারের মতে, ঢাকা–নারিতা–ঢাকা রুট পুনরায় চালু হলে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও জনগণের যোগাযোগ আরও জোরদার হবে।

ঢাকা–নারিতা–ঢাকা ফ্লাইটটিকিট বিক্রি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    নেদারল্যান্ডস
    ২
    জাপান
    ২
    ১৫ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    আইভরি কোস্ট
    ১
    ইকুয়েডর
    ০
    ১৫ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    সুইডেন
    ৫
    তিউনিশিয়া
    ১
    ১৫ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    স্পেন
    ০
    কেপ ভার্দে
    ০
    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    সোমার মেয়ের দায়িত্ব নেবে কে?

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৫

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    জাবি শিক্ষার্থী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ৫০ বছর বয়সে ৬৭ বার রক্তদান!

    ১৫ জুন ২০২৬, ০৩:২০

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    এ্যাবের সদস্য সচিব হলেন প্রকৌশলী বাশরি হাবলু

    ১৫ জুন ২০২৬, ০০:১৩

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    নতুন যুগের ইঙ্গিত বলছেন বিশ্বনেতারা

    ১৫ জুন ২০২৬, ০৫:৫৭

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    প্রযুক্তির প্রাচীরে দারিদ্র্য ঠেকাল চীন, সম্ভাবনা বাংলাদেশেরও

    ১৫ জুন ২০২৬, ০৭:৩৪

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    দিল্লি বিমানবন্দর থেকে ফিরে এলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ১৫ জুন ২০২৬, ০১:৩১

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ১৫ জুন ২০২৬, ০০:৫৯

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    বাবার বাড়ির কবরস্থানে দাফন হলো না মেয়ের

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    চাঙা বিশ্বের শেয়ারবাজার, কমেছে তেলের দাম

    ১৫ জুন ২০২৬, ০৮:২০

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ফের ৭-১ মনে করাল জার্মানি

    ১৫ জুন ২০২৬, ০৫:০২

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    গাংনীতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত ১৭

    ১৫ জুন ২০২৬, ০৫:৪১

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ‘কাইল্যা’ পলাশকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর

    ১৫ জুন ২০২৬, ০১:১৬

    এআই ক্যামেরার জালে আটকা

    এআই ক্যামেরার জালে আটকা

    ১৫ জুন ২০২৬, ০২:১৮

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বাংলাদেশি যুবক

    ১৫ জুন ২০২৬, ০৫:০৪