Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে সমন্বিত রোডম্যাপের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৬:২২
বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে সমন্বিত রোডম্যাপের তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ ও দখল নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ মঙ্গলবার রাজধানীর পান্থপথে পানি ভবনে ‘বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ: আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এ কর্মশালার আয়োজন করে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নদী রক্ষায় কোনো একক প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়। দেশের নদ-নদীকে দখল ও দূষণমুক্ত করতে সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করা জরুরি। সেই অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

নদী রক্ষায় জনসচেতনতা ও জনসম্পৃক্ততার ওপর জোর দিয়ে ফরহাদ হোসেন আজাদ তুলে ধরেন, ঢাকার নদীগুলোকে বাঁচাতে সরকারি পদক্ষেপের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। নদীর সঙ্গে মানুষের জীবন-জীবিকা ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি জানান, শিল্প-কারখানা ও গৃহস্থালির বর্জ্য কিংবা প্লাস্টিক যাতে নদীতে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

প্লাস্টিক দূষণ ও নদীভাঙন রোধে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনের উৎস নিয়ন্ত্রণসহ ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে নদীর তীর সংরক্ষণ ও ভূমিক্ষয় রোধে নদীপাড়ে ব্যাপকভাবে বিশেষ জাতের ঘাস রোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়ারপো’র মহাপরিচালকের সভাপতিত্বে কর্মশালায় সিইজিআইএস (CEGIS)-এর নির্বাহী পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বাংলাদেশ রিভার ফেডারেশন ও ‘নোঙর’সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে বুড়িগঙ্গা ও তুরাগের বর্তমান দূষণ পরিস্থিতি এবং নদী দুটি বাঁচাতে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফরহাদ হোসেন আজাদবুড়িগঙ্গা দূষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়