শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এবার ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখ টাকার কম : সুজন

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪
এবার ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখ টাকার কম : সুজন

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রায় অর্ধেকই স্বল্প আয়ের বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির তথ্যানুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা মোট প্রার্থীর ৪১ শতাংশ। বিপরীতে, এক কোটি টাকার বেশি বার্ষিক আয় রয়েছে এমন প্রার্থীর সংখ্যা ৯৫ জন।


শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সুজন।


সুজনের বিশ্লেষণে দেখা যায়, ৭৪১ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ থেকে ২৫ লাখ টাকার মধ্যে। ২৫ লাখের বেশি থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন প্রার্থী। ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে আয় রয়েছে ৭১ জনের। আর হলফনামায় আয়ের তথ্য উল্লেখ করেননি এমন প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।


দলভিত্তিক বিশ্লেষণে সুজন জানায়, যেসব প্রার্থীর বার্ষিক আয় এক কোটি টাকার বেশি, তাঁদের মধ্যে ৫১ জনই বিএনপির প্রার্থী। এ ছাড়া ২৫ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫ জন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন।

সুজনের বিশ্লেষণে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার এক কোটি টাকার বেশি আয় করা প্রার্থীর হার এবং ৫ লাখ টাকার কম আয় করা প্রার্থীর হার—উভয়ই কিছুটা কমেছে।


দ্বাদশ সংসদ নির্বাচনে এক কোটি টাকার বেশি আয়ের প্রার্থীর হার ছিল ৮ দশমিক ৭৭ শতাংশ এবং ৫ লাখ টাকার কম আয়ের প্রার্থীর হার ছিল ৪৫ শতাংশ। এবারের নির্বাচনে তা কমে যথাক্রমে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং ৪১ শতাংশে দাঁড়িয়েছে।


শীর্ষ আয়কারীদের তালিকা


সুজন নির্বাচনে অংশ নেওয়া সর্বোচ্চ আয়কারী ১০ প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে। এই তালিকায় ছয়জন বিএনপির মনোনীত প্রার্থী, তিনজন স্বতন্ত্র এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী।

তালিকার শীর্ষে রয়েছেন কুমিল্লা–৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তাঁর বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল–১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম, যার আয় প্রায় ৪০ কোটি টাকা। প্রায় ১৯ কোটি টাকা আয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন লক্ষ্মীপুর–১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী।

চতুর্থ অবস্থানে আছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, যার আয় ৯ কোটি টাকার বেশি। পঞ্চম অবস্থানে টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, যার আয় ৮ কোটি টাকার বেশি।

তালিকায় থাকা অন্য পাঁচজন হলেন কক্সবাজার–১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, কুমিল্লা–৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন, নেত্রকোনা–১ আসনের বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং কুমিল্লা–৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। তাঁদের সবার বার্ষিক আয় চার কোটি থেকে সাড়ে ছয় কোটি টাকার মধ্যে।

সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদসহ অন্যান্য নেতারা।

    শেয়ার করুন:
    Advertisement
    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    মুন্সিগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, আটক ১

    ০১ মে ২০২৬, ২৩:১০

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    আড়াই ঘণ্টার বৈঠকে মমতা ও অভিষেক

    ০২ মে ২০২৬, ০২:০১

    advertiseadvertise