Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মনিপুর ও বনপাড়া স্কুলে ভয়াবহ জালিয়াতি, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

  • মনিপুর স্কুলে ৬০২ কোটি টাকা লুট
  • বনপাড়া স্কুলে ৭৬ শিক্ষকের মধ্যে ৭৩ জনের সনদ জাল
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৮:৫৫
মনিপুর ও বনপাড়া স্কুলে ভয়াবহ জালিয়াতি, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের মনিপুর স্কুল এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির তদন্ত প্রতিবেদন দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ মে আগামীর সময় ‘মনিপুর স্কুলে লুট ৬০২ কোটি’ এবং ১৯ মে ‘বনপাড়া স্কুলে ৭৬ শিক্ষকের ৭৩ জনই ‘ভুয়া’শীর্ষক সংবাদ প্রকাশ করে। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠান দুটির তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট ফাইল তলব করেছেন তিনি। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) এই ফাইলের সারসংক্ষেপ তৈরির দায়িত্ব দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আগামীর সময়কে বলেছেন, ‘প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের খবর দেখে আশ্চর্য এবং ক্ষুব্ধ হয়ে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ চেয়েছেন। আমরা ডিআইএকে দ্রুততম সময়ের মধ্যে সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

ডিআইএর তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত ১৬ বছরে মনিপুর স্কুলে হাতিয়ে নেওয়া হয়েছে ৬০২ কোটি ৭৫ লাখ টাকা। ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি কামাল আহমেদ মজুমদার এবং তারই নিয়োগ করা পলাতক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেনের সিন্ডিকেট এই অর্থ লুটপাট করেছে।

এরমধ্যে শুধু ভবন নিমাণেই লুট হয়েছে ৪৩৬ কোটি টাকা। বিধিবহির্ভূতভাবে একাডেমিক উন্নয়ন ও নগর ভাতার নামে ৮৭ কোটি, বিশেষ ক্লাসের সম্মানী ও পরিচালনা কমিটির সম্মানী থেকে কেটে রাখা হয়েছে ৩৬ কোটি, মুদ্রণ ও ছাপানোর নামে ১১ কোটি লুটপাট হয়েছে। পরীক্ষা ছাড়াই অবৈধভাবে ৬৬২ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহের বনপাড়া স্কুলে ঘটেছে আরও নজিরবিহীন জালিয়াতি। প্রতিষ্ঠানটির মোট ৭৬ জন শিক্ষকের মধ্যে ৭৩ জনেরই শিক্ষাগত ও শিক্ষক নিবন্ধন সনদ জাল ধরা পড়েছে তদন্তে। এরমধ্যে কলেজে ৬১ জনের সবাই এবং স্কুল শাখার ১৫ জনের মধ্যে ১২ জনই সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি করছেন।

তদন্তে উঠে এসেছে, কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক প্রতিষ্ঠানটিকে একটি পারিবারিক পুনর্বাসন কেন্দ্র বানিয়ে তুলেছিলেন। তিনি তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে, বোন, বোনের জামাই, শ্যালকের স্ত্রী, চাচাতো ভাইবোন এবং এমনকি নিজের ব্যক্তিগত গাড়িচালককেও জাল সনদের মাধ্যমে শিক্ষক ও কর্মচারী হিসেবে নিয়োগ দেন। শুধু তাই নয়, অধ্যক্ষ ইমদাদ চাকরিতে ঢাকা কলেজের যে স্নাতক সনদ ব্যবহার করেছেন সেটিও অন্য এক শিক্ষার্থীর। এছাড়া তার মাস্টার্স সনদটি ‘আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি’ নামের একটি অস্তিত্বহীন ও অনুমোদনহীন প্রতিষ্ঠানের।

২০১৪ সালে কলেজের অধ্যক্ষ পদে যোগদানের পরও ২০২৩ সাল পর্যন্ত তিনি আগের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ও ভাতা নিয়মিত তুলেছেন। এই ভুয়া শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৫ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে, যা ফেরত আনার সুপারিশ করেছে ডিআইএ।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানিয়েছেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করে দুটি প্রতিষ্ঠানের জালিয়াতির অকাট্য প্রমাণ পাওয়া গেছে এবং প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

মনিপুরবনপাড়া স্কুলপ্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise