Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

১ লাখ সদস্যকে ঋণ দেওয়ার লক্ষ্য

আনসার সদস্যদের স্বাবলম্বী করতে ‘সেবা মাস’ শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২২:১৫
শেয়ার করুন:
আনসার সদস্যদের স্বাবলম্বী করতে ‘সেবা মাস’ শুরু

সংগৃহীত ছবি

আনসার-ভিডিপির প্রায় ৬০ লাখ সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’ শুরু হয়েছে। ১৯ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে চলা এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সদস্যদের আর্থিক সক্ষমতা বাড়ানো, পরিবারের জীবনমান উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় এক লাখ সদস্যকে ঋণ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে কর্মসূচির উদ্বোধন করেন মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল শক্তি ও ঋণের প্রধান অংশীদার বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। তার ভাষ্য, অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করে ব্যাংককে প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের সেতুবন্ধন হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সদস্যকেন্দ্রিক করার ওপর জোর দেন তিনি।

ব্যাংকের আধুনিকায়নে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে এবং ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। এতে আনসার সদস্যদের বেতন-ভাতা ও বাংলা কিউআর পেমেন্ট নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালনার সুযোগ তৈরি হবে।

মহাপরিচালক জানান, ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। এ ছাড়া বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’ দেওয়ার উদ্যোগ রয়েছে।

অনুষ্ঠানে বরগুনার বেতাগীতে ৩২ সদস্যের একটি দলকে ৮ লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ৪১ সদস্যকে ৮ লাখ ২০ হাজার টাকা সঞ্জীবন ঋণ দেওয়া হয়। পাশাপাশি জাপানে চাকরির সুযোগ পাওয়া ভিডিপি সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে বৈদেশিক কর্মসহায়ক ঋণ হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হয়।

দক্ষতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মহাপরিচালক। তার প্রত্যাশা, ব্যাংকটি শুধু ঋণ ও আমানতের প্রতিষ্ঠান নয়, বরং লাখো সদস্যের স্বাবলম্বী হয়ে ওঠার নির্ভরযোগ্য সহযোগী হয়ে উঠবে।

আনসার ও ভিডিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে